ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দারিদ্র্য বিমোচন বিষয়ক সার্ক বৈঠকে বাংলাদেশ কর্তৃক সার্ক পুনরুজ্জীবনের ওপর জোর Logo রুশ বিপ্লবের বীর শহীদদের স্মরণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকাস্থ রুশ হাউসের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত Logo ফ্যাসিবাদ, নতুন স্বৈরতন্ত্র, পুরোনো স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে: নাহিদ ইসলাম Logo কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ম্যাটাডোর কর্মচারী ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার Logo একটি সিএনজিসহ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিবি Logo ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী Logo উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান Logo ঢাকার আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী Logo সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী Logo এবছর ৬টি পাটকল লীজে দেওয়া হবে, বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
গণমাধ্যম উন্নয়ন ও অপতথ্য রোধে যৌথ উদ্যোগের আহ্বান ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ জোরদারে গুরুত্বারোপ

নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ  তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৫৩১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজের ক্ষেত্রে একটি কার্যকর রোডম্যাপ প্রণয়নে ইউনেস্কোর সহযোগিতা কামনা করেন এবং এ ক্ষেত্রে সংস্থাটির জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজ আজ তথ্যমন্ত্রীর সাথে মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এ আগ্রহ ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, গণমাধ্যম খাতের বিভিন্ন ক্ষেত্রে ইউনেস্কোর সঙ্গে সরকারের যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে।

সাক্ষাৎকালে ইউনেস্কোর প্রতিনিধি বাংলাদেশে সংস্থাটির চলমান কার্যক্রম, বিশেষ করে গণমাধ্যমের উন্নয়ন, গণমাধ্যম সংশ্লিষ্ট নীতিমালা এবং ভুলতথ্য ও অপতথ্য প্রতিরোধে ইউনেস্কোর উদ্যোগ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

তিনি জানান, বর্তমান সময়ে অপপ্রচারের বিস্তার রোধে ফ্যাক্ট-চেকিং কার্যক্রম জোরদারে ইউনেস্কো কাজ করছে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচিও পরিচালিত হচ্ছে।

তথ্যমন্ত্রী অপতথ্যের বিস্তার রোধ ও ফ্যাক্ট চেকিং এ প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে ইউনেস্কোর সহযোগিতা কামনা করেন।

ইউনেস্কোর প্রতিনিধি এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

দারিদ্র্য বিমোচন বিষয়ক সার্ক বৈঠকে বাংলাদেশ কর্তৃক সার্ক পুনরুজ্জীবনের ওপর জোর

গণমাধ্যম উন্নয়ন ও অপতথ্য রোধে যৌথ উদ্যোগের আহ্বান ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ জোরদারে গুরুত্বারোপ

নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ  তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর

আপডেট সময় ০৬:৪৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬