ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী Logo উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান Logo ঢাকার আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী Logo সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী Logo এবছর ৬টি পাটকল লীজে দেওয়া হবে, বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির Logo লিবিয়া থেকে মানবপাচারের শিকার ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন Logo অনলাইনে ইনকামের লোভ দেখিয়ে প্রায় ৪০ লাখ টাকা আত্মসাৎ: সিআইডির অভিযানে দুই প্রতারক গ্রেফতার Logo কক্সবাজারে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি  চালিয়ে ২৪,৮০০ পিস ইয়াবাসহ ০২ জনকে আটক করেছে বিজিবি Logo নওগাঁয় জাল দলিল ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চক্রের মুখোশ উন্মোচন: পিবিআই তদন্তে গ্রেপ্তার ৪, কারাগারে প্রেরণ Logo আসন্ন বর্ষায় জলাবদ্ধতা ও ডেঙ্গু মোকাবেলায় আগেভাগেই ক্র্যাশ প্রোগ্রামে নামছে ডিএনসিসি
মাস্কাটে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক; শান্তিপূর্ণ সমাধান, শ্রম সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব

উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ মাস্কাটে ওমানের পররাষ্ট্রমন্ত্রী মহামান্য সাইয়্যেদ বদর বিন হামাদ আল বুসাইদীর সাথে এক বৈঠক করেছেন। উভয় পক্ষ উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাতের একটি টেকসই সমাধান খুঁজে বের করতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপ ও কূটনীতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। সংকটটির শান্তিপূর্ণ ও দ্রুত অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মহামান্য সুলতান হাইথাম বিন তারিককে আন্তরিক ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমাইউন কবিরও উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী রহমান ওমানে ৭ লাখেরও বেশি বাংলাদেশিকে আতিথেয়তা দেওয়ার জন্য ওমান সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। ওমানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির দৈনন্দিন জীবন ও অগ্রগতিতে বাংলাদেশিদের ভূমিকা ও অবদানের প্রশংসা করেন।  উভয় পক্ষ ঔষধশিল্প, খাদ্য ও কৃষি এবং বন্দর সরবরাহ ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণসহ বৃহত্তর দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও ব্যবসায়িক সহযোগিতা নিয়ে মতবিনিময় করেছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তাঁর ওমানি প্রতিপক্ষকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

মাস্কাটে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক; শান্তিপূর্ণ সমাধান, শ্রম সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব

উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান

আপডেট সময় ০৬:২১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬