
আলী আহসান রবি : রাজধানীর রমনা এলাকা থেকে একটি সিএনজিসহ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম হলো- মোঃ সুমন হাওলাদার (২৪)।
বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ১০:৫০ ঘটিকায় গোয়েন্দা মতিঝিল বিভাগ রমনা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বুধবার ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল রমনা থানাধীন রমনা শপিং কমপ্লেক্স এলাকা হতে চোরাই একটি সিএনজিসহ প্রতারক চক্রের সক্রিয় সদস্য সুমন হাওলাদারকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে রমনা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
নিজস্ব সংবাদ : 



















