ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo Logo ফ্যাসিবাদ, নতুন স্বৈরতন্ত্র, পুরোনো স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে: নাহিদ ইসলাম Logo কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ম্যাটাডোর কর্মচারী ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার Logo একটি সিএনজিসহ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিবি Logo ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী Logo উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান Logo ঢাকার আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী Logo সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী Logo এবছর ৬টি পাটকল লীজে দেওয়া হবে, বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির Logo লিবিয়া থেকে মানবপাচারের শিকার ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন
বাথরুমে অতর্কিত হামলা করে গলা কেটে হত্যা; প্রযুক্তির সহায়তায় অভিযানে দ্রুত আটক অভিযুক্ত

কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ম্যাটাডোর কর্মচারী ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৫২৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ম্যাটাডোর কর্মচারী ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।

গ্রেফতারকৃত হলো- ১। সাব্বির (১৯)

কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত আনুমানিক ০১.১৫ ঘটিকায় কামরাঙ্গীরচর থানাধীন কালু নগর এলাকায় মধু সিটির পিছনে ম্যাটাডোর কোম্পানির শ্রমিকদের টিনসেড আবাসিক ঘরের বাথরুমের মধ্যে ভিকটিম ইয়াকুবের উপর এক যুবক অতর্কিত হামলা করে এবং  ধারালো ব্লেড দিয়ে গলায় গুরুত্বর আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায়  একটি হত্যা মামলা রুজু হয়।

কামরাঙ্গীরচর থানা সূত্রে আরোও জানা যায় , কামরাঙ্গীরচর থানা পুলিশের একটি টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায়  হত্যা কান্ডে জড়িত  মূল হোতাকে শনাক্ত করে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল)  কামরাঙ্গীরচর থানা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা সাব্বিরকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত স্বীকার করেছে যে, সে একাই এ হত্যাকাণ্ডটি সংঘঠিত করেছে। গ্রেফতারকৃতের দেখানো মতে ঘটনাস্থলের পাশ হতে হত্যা কান্ডে ব্যবহৃত একটি ধারালো ম্যাটাডোর ব্লেড ও হত্যা কান্ডের সময় গ্রেফতারকৃতের পরিহিত রক্তমাখা লুঙ্গী উদ্ধার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

বাথরুমে অতর্কিত হামলা করে গলা কেটে হত্যা; প্রযুক্তির সহায়তায় অভিযানে দ্রুত আটক অভিযুক্ত

কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ম্যাটাডোর কর্মচারী ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার

আপডেট সময় ১২:৫৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬