ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম…স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo বাউফলে বিনামূল্যে অসহায় মানুষের চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন Logo বাংলাদেশি জাতীয়তাবাদ একটি বহুত্ববাদী ও বৈচিত্র্যময় রাজনীতির কথা বলে – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক Logo পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব Logo ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই: ডিএসসিসি প্রশাসক Logo ঢাকা শহরের হকার ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ডিএসসিসিতে আধুনিক হকার পুনর্বাসন কার্যক্রমের শুভ উদ্বোধন Logo পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ১২৫ জন। Logo ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ ২৬০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে Logo বাংলাদেশ–ডেনমার্ক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে মন্ত্রী–রাষ্ট্রদূত বৈঠক
জাতীয় সংসদ ভবনে উচ্চপর্যায়ের বৈঠকে ২০২৫–২৭ অর্থবছরের বাজেট ও প্রকল্প অগ্রগতি পর্যালোচনা

জাতীয় সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট অনুমোদন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫৩১ বার পড়া হয়েছে

বিকাশ কুমার শিকদার : জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপি বৈঠকে যোগদান করেন। এছাড়া সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপি; অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান, এমপি; ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি এবং বিশেষ আমন্ত্রণে জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম মণি, এমপি বৈঠকে যোগদান করেন।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের ২০২৫-২০২৬ অর্থবছরে সংশোধিত বাজেট পরিচালন ও উন্নয়ন খাতে ২২৬ কোটি ৬৯ লক্ষ ৬০ হাজার টাকা (পরিচালন খাতে ২২৬ কোটি ৪৯ লক্ষ ৬০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ২০ লক্ষ টাকা) এবং ২০২৬-২০২৭ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ২৯০ কোটি ৬০ লক্ষ টাকা (পরিচালন খাতে ২৮৯ কোটি ৯০ লক্ষ টাকা এবং উন্নয়ন খাতে ৭০ লক্ষ টাকা) প্রস্তাবিত বাজেট প্রাক্কলন অনুমোদন করা হয়।

বৈঠকের শুরুতে বিগত ৩৬তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করার পাশাপাশি গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের উপর আলোচনা হয়। এছাড়া সংসদ সচিবালয়ের চলমান প্রকল্পসমূহের অগ্রগতি বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়।

বৈঠকে আলোচ্যসূচী উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মোঃ ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয় এবং কমিশন বৈঠকের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম…স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন

জাতীয় সংসদ ভবনে উচ্চপর্যায়ের বৈঠকে ২০২৫–২৭ অর্থবছরের বাজেট ও প্রকল্প অগ্রগতি পর্যালোচনা

জাতীয় সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট অনুমোদন

আপডেট সময় ০৯:৪৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬