
আলী আহসান রবি : দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৩,৮০,৪৪,৯২০ (তিন কোটি আশি লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শত বিশ) মিটার অবৈধ জাল, ৩,৯৩৮(তিন হাজার নয়শত আটত্রিশ) কেজি মাছ, ৭৪,০৯,০০০ (চুয়াত্তর লক্ষ নয় হাজার) পিস চিংড়ি রেণু, ৫,৩০০ (পাঁচ হাজার তিনশত) পিস বাগদা রেণু পোনা, ১৬০(একশত ষাট) কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ২৫১(দুইশত একান্ন)টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৪১(একচল্লিশ)টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়।
সাত দিনব্যাপী এই অভিযানে ১২৫(একশত পঁচিশ) জন আসামী গ্রেফতার করা হয় এবং ২২(বাইশ)টি মৎস্য আইন, ১৪(চৌদ্দ)টি বেপরোয়া গতি আইন, ১(এক)টি বালুমহাল, ১(এক)টি নদী দূষণ, ১(এক)টি চোরাইমাল, ১(এক)টি ডাকাতি এবং ১(এক)টি হত্যা মামলাসহ মোট ৪৩ (তেতাল্লিশ)টি মামলা দায়ের করা হয় এবং ২(দুই)টি মৃতদেহ উদ্ধার করা হয়।
জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয় এবং চিংড়ি রেণু পোনা পানিতে অবমুক্ত করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
নিজস্ব সংবাদ : 



















