ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান। Logo নজরখালী বাঁধ নির্মাণ না হওয়ায় টাঙ্গুয়ার হাওরে পানি প্রবেশ, হুমকিতে হাজারো কৃষকের বোরো ফসল। Logo ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ Logo কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান Logo ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন Logo সৌদি আরবে ক্ষেপণাস্ত্র আঘাতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ Logo পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সময়ের বুলেটিনের প্রতিনিধি কাইয়ুম বাদশাহ। Logo ১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের

ঢাকা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ২য় আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৮৫ বার পড়া হয়েছে

আজ(রবিবার) স্থানীয় সরকার বিভাগের সচিব মো: নিজাম উদ্দিনের সভাপতিত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের(নগর ভবন) বুড়িগঙ্গা হলে ‘ঢাকা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে খাল, জলাশয় পুনরুদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খনন সংক্রান্ত ২য় আন্তঃমন্ত্রণালয় সভা’ অনুষ্ঠিত হয়। সভায় নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চলমান কার্যক্রমের মধ্যে- ব্লু নেটওয়ার্কের আওতায় ১৯ টি খালের মধ্যে একযোগে ৬টি খাল পুনরুদ্ধার কার্যক্রম, ঢাকা শহরের অভ্যন্তরস্থ ও চারপাশের সকল জলাধার ব্যবস্থাপনা ও পুনরুদ্ধারের মাধ্যমে নগর জীবনের পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সাধন, সিটি কর্পোরেশন খাল খননের ফলে সৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব পালন, কড়াইল বস্তি এলাকার অবশিষ্ট অংশে রাজউক কর্তৃক ওয়াকওয়ে নির্মাণের ব্যবস্থা গ্রহণ, মনিটরিং কমিটি গঠন এবং কমিটি কর্তৃক খাল পরিস্কার, পুনরুদ্ধার, খনন কার্যক্রমের প্রতিবেদন নিয়মিত মন্ত্রণালয়ে প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সভায় উল্লেখ করা হয়। সভায় আরো জানানো হয়, মান্ডা খাল থেকে ইতোমধ্যে মোট ৪,০০০ টন বর্জ্য ও স্লাজ অপসারণ করা হয়েছে এবং ২৬,০০০ টন বর্জ্য ও ১,২৪,৭০০ ঘনমিটার পলি অপসারণের কর্মপরিকল্পনা রয়েছে। মান্ডা খাল থেকে এ পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব পরিচ্ছন্ন কর্মী ও শ্রমিকের মাধ্যমে প্রায় ১৯৭১ টন (এক হাজার নয়শত একাত্তর) টন বর্জ্য/স্লাজ অপসারণ করা হয়েছে; কালুনগর খাল থেকে ইতোমধ্যে মোট ৬,০০০ টন বর্জ্য ও ১৬,৮৬১ ঘনমিটার পলি অপসারণ করা হয়েছে এবং আরোও ২,৫০০ টন বর্জ্য ও ১৬,১৩৯ ঘনমিটার পলি অপসারণের কর্মপরিকল্পনা রয়েছে; খাল পরিষ্কার ও খননের পাশাপাশি খালের পাড় ও পাশ্ববর্তী আবাসিক ভবন সংরক্ষণের জন্য রিটেনিং ওয়াল নির্মাণ কাজ শুরু করা হয়েছে; এছাড়াও স্থানীয় নাগরিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় মসজিদ ও ধর্মীয় উপাসনাল, স্কুল, কলেজে ব্যাপক প্রচার প্রচারণা চালানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ; রূপনগর খাল এবং বাউনিয়া খাল থেকে এ পর্যন্ত প্রায় ২০০০ (দুই হাজার) টন ‘বর্জ্য/স্লাজ অপসারণ করা হয়েছে বলে আলোচনায় উঠে এসেছে। সভায় আরো উল্লেখ করা হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৩ এর আওতাধীন ২২নং ওয়ার্ডের রামপুরা ব্রীজ সংলগ্ন রামপুরা-ইটাখোলা খাল প্রতিদিন ২৫-৩০ জন পরিচ্ছন্নতাকর্মীর মাধ্যমে পরিস্কারকরণ কার্যক্রম চলমান রয়েছে। আন্ত:মন্ত্রণালয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়াও সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শাহজাহান মিয়াসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান।

ঢাকা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ২য় আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:৪৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫