ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন Logo ৬ বছর পর তামিম হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি Logo হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম…স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo বাউফলে বিনামূল্যে অসহায় মানুষের চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন Logo বাংলাদেশি জাতীয়তাবাদ একটি বহুত্ববাদী ও বৈচিত্র্যময় রাজনীতির কথা বলে – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক Logo পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব Logo ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই: ডিএসসিসি প্রশাসক Logo ঢাকা শহরের হকার ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ডিএসসিসিতে আধুনিক হকার পুনর্বাসন কার্যক্রমের শুভ উদ্বোধন Logo পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ১২৫ জন।

কালিগঞ্জে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন উপ পরিচালক সাইফুল ইসলাম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ৫৯৭ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় এবছরেও বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম।শনিবার (৩১ মে ২০২৫) সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাব সংলগ্নের চত্বরে মেলায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শংকর কুমার দে এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মানবিকা শীল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ ওয়াসীম উদ্দীন। অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ হাফিজুর রহমান, এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান শেখ লুৎফর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে উপজেলা কৃষি অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেরা পরিষদের সড়কসহ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। মেলায় পৃথক ১০টি স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি ও জলবায়ু সহনশীল কৃষি চর্চা প্রদর্শন করা হচ্ছে। কৃষি উপ সহকারী কর্মকর্তারা সাজানো স্টলগুলোর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। মেলায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু। সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সহ সভাপতি শেখ আব্দুল করিম মামুন হাসান, সংস্থার সহ- সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করে নিজেদের চাষাবাদে প্রয়োগ করতে পারবেন, যা কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন

কালিগঞ্জে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন উপ পরিচালক সাইফুল ইসলাম

আপডেট সময় ০২:০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫