ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – হজ টিমের সদস্যদের প্রতি  ধর্মমন্ত্রী। Logo কক্সবাজারের রামুতে সিএনজিতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করেছে বিজিবি Logo ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত; দীর্ঘমেয়াদি সংরক্ষণে সকলের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo সংস্কৃতি হলো একটি জাতির আত্মা’ — সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী Logo কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ Logo ফ্যাসিবাদ একটি মানসিক রোগ’ — তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা Logo পেট্রোল অকটেনের যে মজুদ আছে আগামী দুই মাসেও সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র Logo কর্ণফুলী টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতে সেতু সচিবের মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন

বগা লোহালিয়া নদীর উপর সেতু নির্মাণের দাবীতে ঢাকা প্রেসক্লাবের সামনে মানববন্ধন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • ৫৯০ বার পড়া হয়েছে

মো: খলিলুর রহমান, বাউফল(পটুয়াখালী) থেকে: পটুয়াখালীর চারটি উপলোর মানুষের দুর্ভোগ লাগবের জন্য বাউফলের বগা লোহালিয়া নদীর উপর সেতু নির্মাণের দাবীতে বিভিন্ন ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে মানববন্ধন করেছে বাউফল, গলাচিপা, দশমিনা ও দুমকির সর্বস্তরের জনগণ। বগা সেতু বাস্তবায়ন পরিষদ এর নেতৃত্বে গত শনিবার সকাল ১০টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বগা সেতু বাস্তবায়ন পরিষদ এর আহবায়ক এ্যাড. মুজাহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য বাউফল উপজেলা বিএনপির সভাপতি (সাবেক) ইঞ্জি. এ কে এম ফারুক আহমেদ তালুকদার, বাংলাদেশ জামায়েতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিনের সেক্রেটারি, ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বাউফল উন্নয়ন ফোরামের সভাপতি ড. মুহ. শফিকুল ইসলাম মাসুদ, বগা সেতু বাস্তবায়ন পরিষদ এর সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুমান, শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আনিসুর রহমান, বাউফল ইউনিয়ন বিএপি’র সভাপতি জি এম ফারুক হোসেন, দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মারুফ আল মুজাহিদ।
এ সময় বক্তারা বলেন, রাজনৈতিক বিরোধের কারণে বগা সেতু নির্মাণে কালক্ষেপন করা হয়েছে। আর এজন্য চার উপজেলার মানুষ রয়েছে সীমাহীন কষ্ট ও দুর্ভোগে। এ সময় তারা বগা সেতুর কাজ দ্রæত বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি কামনা করেন ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – হজ টিমের সদস্যদের প্রতি  ধর্মমন্ত্রী।

বগা লোহালিয়া নদীর উপর সেতু নির্মাণের দাবীতে ঢাকা প্রেসক্লাবের সামনে মানববন্ধন

আপডেট সময় ০১:০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫