ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অংশীদারিত্ব ও বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের পুনঃপ্রতিশ্রুতি Logo পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে  FAO এর বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ Logo পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান, ২৭ রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ Logo টেকসই পানি ব্যবস্থাপনায় সঠিক পদক্ষেপ নিতে হবে ‎- পানিসম্পদ মন্ত্রী Logo আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু Logo লে. কর্নেল মোঃ মাহমুদুল হাসান ফায়ার সার্ভিসের নতুন পরিচালক Logo বাংলাদেশ–জাপান সম্পর্ক আস্থা ও অগ্রগতির দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত: সমাজকল্যাণ মন্ত্রী Logo মধ্যনগরের সুর্য সন্তান  বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে Logo মিরপুর-১০ হতে তালতলা পর্যন্ত সড়ক ও নর্দমা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।
জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ ও কুচকাওয়াজে শহীদদের প্রতি শ্রদ্ধা

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাণীশংকৈলে মহান বিজয় দিবস উদযাপন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৯৪ বার পড়া হয়েছে

মো: হামিম রানা, ঠাকুরগাঁও : উপজেলা প্রশাসনের আয়োজনে রাণীশংকৈলে যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

‎দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের পূর্বেই রাণীশংকৈল খুনিয়া দিঘি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রেসক্লাবের সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
‎সকাল ৯টায় রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ খাতিজা বেগম । পরে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পুলিশ বাহিনী, আনসার ও ভিডিপি সদস্য এবং বিভিন্ন স্কুল ও কলেজের স্কাউট দলের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
‎এরপর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা ও সাংস্কৃতিক কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, আত্মত্যাগ ও বিজয়ের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার।
‎অনুষ্ঠানের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় মহান মুক্তিযুদ্ধভিত্তিক ডিসপ্লে, চিত্র প্রদর্শনী ও তাৎক্ষণিক উপস্থাপনা প্রদর্শিত হয়। এসব প্রদর্শনীতে ১৯৭১ সালের ঐতিহাসিক ঘটনাবলি, বীর মুক্তিযোদ্ধাদের অবদান এবং বিজয়ের চূড়ান্ত মুহূর্ত তুলে ধরা হয়।
‎অনুষ্ঠানে ১৯৭১ সালের উপজেলা মুক্তিযুদ্ধের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজুল ইসলাম সহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। তাঁদের সম্মাননা ও উপস্থিতি পুরো আয়োজনকে আরও অর্থবহ করে তোলে। এছাড়াও উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা কর্মসূচিতে অংশ নেন।
‎সার্বিকভাবে রাণীশংকৈলে মহান বিজয় দিবসের এই আয়োজন মুক্তিযুদ্ধের চেতনা নতুন করে জাগ্রত করার পাশাপাশি দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরে।
জনপ্রিয় সংবাদ

অংশীদারিত্ব ও বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের পুনঃপ্রতিশ্রুতি

জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ ও কুচকাওয়াজে শহীদদের প্রতি শ্রদ্ধা

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাণীশংকৈলে মহান বিজয় দিবস উদযাপন

আপডেট সময় ১২:৫২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫