ঢাকা ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার Logo রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম Logo পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম Logo মানবিকতার পথে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন, ৭০০ ব্যাগ রক্তদান ও ১০০০ ডোনারের মাইলফলক স্পর্শ Logo মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী Logo প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক : এফবিসিসিআইকে কার্যকর, শক্তিশালী ও অরাজনৈতিক প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর জোর Logo কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে। – পানি সম্পদ মন্ত্রী Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ
কারওয়ান বাজারে ন্যক্কারজনক হামলার ঘটনায় ধারাবাহিক অভিযান চালিয়ে মোট গ্রেফতারকৃতের সংখ্যা ৩১ জনে পৌঁছেছে।

প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৩ (তিন) জনকে গ্রেফতার করেছে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৯১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, লুটতরাজ ও অগ্নি সংযোগের ঘটনায় আরও ৩ (তিন) জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ জাকির হোসেন শান্ত (২৯) ২। মোঃ স্বপন মন্ডল (৩০) ও ৩। নিয়াজ মাহমুদ ফারহান (২১)।

সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রমনা থানাধীন বেইলি রোড এলাকা থেকে মোঃ জাকির হোসেন শান্তকে ও বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১২:০৫ ঘটিকায় গাজীপুর জেলার টঙ্গী থানাধীন আব্দুল্লাহপুর মোড় এলাকা হতে মোঃ স্বপন মন্ডলকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক ০১:১৫ ঘটিকায় ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়াজ মাহমুদ ফারহানকে গ্রেফতার করে ডিবি সাইবার উত্তর বিভাগের একটি টিম।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, ১৮ ডিসেম্বর দিবাগত রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে ন্যক্কারজনক হামলা চালায় কতিপয় উচ্ছৃঙ্খল জনতা। উক্ত ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে ধারাবাহিক অভিযান পরিচালনা করে ডিএমপি। ন্যক্কারজনক এই হামলার ঘটনায় এই নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা ৩১ (একত্রিশ)।

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার

কারওয়ান বাজারে ন্যক্কারজনক হামলার ঘটনায় ধারাবাহিক অভিযান চালিয়ে মোট গ্রেফতারকৃতের সংখ্যা ৩১ জনে পৌঁছেছে।

প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৩ (তিন) জনকে গ্রেফতার করেছে

আপডেট সময় ০৬:৫৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫