নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এনায়েতপুর থানাধীন বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
পুলিশ সুপার ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, কেন্দ্রের অবকাঠামোগত প্রস্তুতি, ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের দায়িত্ব পালনের প্রস্তুতি এবং সার্বিক পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্), জনাব মোঃ শহিদুল হাসান, সহকারী পুলিশ সুপার, বেলকুচি সার্কেল, সিরাজগঞ্জ, অফিসার ইনচার্জ, এনায়েতপুর থানা, সিরাজগঞ্জ।
নিজস্ব সংবাদ : 








