ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – হজ টিমের সদস্যদের প্রতি  ধর্মমন্ত্রী। Logo কক্সবাজারের রামুতে সিএনজিতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করেছে বিজিবি Logo ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত; দীর্ঘমেয়াদি সংরক্ষণে সকলের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo সংস্কৃতি হলো একটি জাতির আত্মা’ — সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী Logo কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ Logo ফ্যাসিবাদ একটি মানসিক রোগ’ — তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা Logo পেট্রোল অকটেনের যে মজুদ আছে আগামী দুই মাসেও সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র Logo কর্ণফুলী টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতে সেতু সচিবের মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন
ডেবিট–ক্রেডিট কার্ড ও কিউআর কোডের মাধ্যমে সরাসরি ফি পরিশোধের সুবিধা চালু হওয়ায় প্রবাসীদের ভোগান্তি ও দালাল নির্ভরতা কমবে বলে আশা সংশ্লিষ্টদের।

মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশন প্রবাসীদের সুবিধার্থে QR Code/কনস্যুলার ফি পরিশোধ কাউন্টার সুবিধা চালু করেছে।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৫৭১ বার পড়া হয়েছে

মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া।। মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশন প্রবাসীদের সুবিধার্থে তারা যে কোনো QR কোড কিংবা ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট ব‍্যবস্থা চালু করেছে। ফলে হাজার হাজার প্রবাসীদের ভোগান্তি ও হয়রানি কমে যাবে ।

মঙ্গলবার, ১৩ জানুয়ারি হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে ভিসা, সনদায়ন, ট্রাভেল পারমিটসহ বিভিন্ন কনস্যুলার সেবার ফি সরাসরি হাইকমিশনে এসে ডেবিট কার্ড অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে পরিশোধ করা যাবে।

বিগত বছর প্রবাসীদের অনেক গুলো দাবীর মধ‍্যে এই দাবীটি অন‍্যতম ছিল।

বিগত সময় শুধু মাত্র May Bank এ গিয়ে পেমেন্ট করার ফলে অনেকে প্রবাসীকে দালালের মাধ‍্যমে কাজ করতে হতো এবং অনেক সময় নষ্ট হতো ।

এতে করে নগদ অর্থ বহনের ঝামেলা কমবে এবং সেবা গ্রহণ প্রক্রিয়া আরও দ্রুত ও নিরাপদ হবে। তবে সেবা প্রত্যাশীরা চাইলে আগের মতোই মেব্যাংকে গিয়ে হাইকমিশনের নির্ধারিত অ্যাকাউন্টে সরাসরি ফি জমা দেয়ার সুযোগও পাবেন। অর্থাৎ, কনস্যুলার ফি পরিশোধে এখন দুটি পদ্ধতিই চালু থাকবে।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, এ নতুন ব্যবস্থা আগামী ১৬ জানুয়ারি থেকে কার্যকর হবে। প্রবাসীদের সেবা সহজীকরণ ও ডিজিটাল লেনদেনের অংশ হিসেবে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিরা।

জনপ্রিয় সংবাদ

সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – হজ টিমের সদস্যদের প্রতি  ধর্মমন্ত্রী।

ডেবিট–ক্রেডিট কার্ড ও কিউআর কোডের মাধ্যমে সরাসরি ফি পরিশোধের সুবিধা চালু হওয়ায় প্রবাসীদের ভোগান্তি ও দালাল নির্ভরতা কমবে বলে আশা সংশ্লিষ্টদের।

মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশন প্রবাসীদের সুবিধার্থে QR Code/কনস্যুলার ফি পরিশোধ কাউন্টার সুবিধা চালু করেছে।

আপডেট সময় ০৬:০০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬