ঢাকা ০১:২২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
গণমাধ্যমকে ফ্যাসিবাদ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান সাংবাদিকদের ন্যায্য বেতন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্যোগের কথা জানান

ফ্যাসিবাদ একটি মানসিক রোগ’ — তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৫৫০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “ফ্যাসিবাদ একটি মানসিক রোগ, যা ক্ষমতার অপব্যবহার ও জবাবদিহিতার অভাব থেকে জন্ম নেয়।” তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই রাষ্ট্রের মালিক, আর সেই মালিকানার চর্চা নিশ্চিত করার প্রধান মাধ্যম হলো নির্বাচন।

আজ ঢাকায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ)’র সাথে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, ফ্যাসিবাদ প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে সচেতন ও দায়িত্বশীল গণমাধ্যম। অতীতের অপরাধ, নির্যাতন ও অন্যায়ের বিচার নিশ্চিত করতে হলে ক্ষতিগ্রস্তদের আইনি প্রক্রিয়ায় অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি। অন্যথায় এসব অভিযোগ কেবল রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ থেকে যাবে এবং ভবিষ্যতে নতুন করে ফ্যাসিবাদের ঝুঁকি তৈরি হবে।

তিনি আরও বলেন, ক্ষমতার মধ্যে “ভাইরাস” থাকে, যা নিয়ন্ত্রণ না করলে তা ফ্যাসিবাদে রূপ নিতে পারে। এ কারণে সরকার শুরু থেকেই ক্ষমতার অপব্যবহার রোধে সতর্ক অবস্থানে রয়েছে এবং জনপ্রতিনিধিদের জন্য বিভিন্ন সুবিধা গ্রহণে সংযম প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।

গণমাধ্যম খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, সাংবাদিকদের জন্য ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত করতে সরকার কাজ করছে।  তিনি ফটোসাংবাদিকদের পেশাগত গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, একটি শক্তিশালী ছবি কখনো কখনো ইতিহাসের ভাষ্য হয়ে ওঠে এবং সমাজের বাস্তবতা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তথ্যমন্ত্রী প্রযুক্তির বিকাশের কারণে গণমাধ্যমের কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে উল্লেখ করে ফটো জার্নালিস্টদের  এ পরিবর্তনের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রশিক্ষিত করার আহ্বান জানান।

তিনি ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বর্তমান ভবনে একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের জন্য উদ্যোগ নিবেন বলে জানান।

মতবিনিয়োগ সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন  সাংবাদিক কল্যান ট্রাস্টের এমডি বাসির জামাল, প্রধান তথ্য কর্মকতা ইয়াকুব আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণী চৌধুরী, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম, বিপিজেএ সভাপতি একে এম মহসীনের ও সেক্রেটারি  বাবুল তালুকদার।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

গণমাধ্যমকে ফ্যাসিবাদ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান সাংবাদিকদের ন্যায্য বেতন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্যোগের কথা জানান

ফ্যাসিবাদ একটি মানসিক রোগ’ — তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

আপডেট সময় ০১:০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬