ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিল এনবিআর Logo কার্যক্রম: নির্ধারিত স্থানে ব্যবসার জন্য ২ শতাধিক ব্যবসায়ীকে ডিজিটাল পরিচয়পত্র দিলো ডিএনসিসি Logo ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন Logo ৬ বছর পর তামিম হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি Logo হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম…স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo বাউফলে বিনামূল্যে অসহায় মানুষের চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন Logo বাংলাদেশি জাতীয়তাবাদ একটি বহুত্ববাদী ও বৈচিত্র্যময় রাজনীতির কথা বলে – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক Logo পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব Logo ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই: ডিএসসিসি প্রশাসক
গণভোটে বিবেক ও উপলব্ধির ভিত্তিতে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, মানুষ বুঝে নিলে কোনো প্রচারণাই তাকে বিভ্রান্ত করতে পারে না।

‘হ্যাঁ’ ভোটের জন্য ভোটারদের বোঝানোর আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৫৮২ বার পড়া হয়েছে

‘হ্যাঁ’ ভোটের জন্য ভোটারদের বোঝানোর আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

আলী আহসান রবি
১৯ জানুয়ারি, ২০২৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, যদি কোনো ভোটার উপলব্ধি করেন যে ‘হ্যা’ ভোট দিতে হবে, তবে তার কাছে যতই ‘না’ ভোটের জন্য প্রচারণা আসুক, সে ‘হ্যাঁ’-তেই ভোট দেবে। কারণ সে একজন মানুষ, তার বিবেক আছে, বুদ্ধি আছে, বিবেচনা আছে।

আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে পাবনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গণভোট ২০২৬ বিষয়ে জেলা পযার্য়ের কর্মকতার্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, আমরা এতটা উঠান বৈঠক করেছি, এত পোস্টার বিলি করেছি, এত হাজার লিফলেট দিয়েছি, অনেক কিছু করলাম কিন্তু দিনশেষে রেজাল্ট কী? আমরা যাকে বুঝাতে চাচ্ছি তার মতো করেই তাকে বুঝাতে হবে। আমরা যদি বুঝতে পারি তাহলে আরেকজনকেও বুঝাতে পারব। আপনারা সবাই শিক্ষিত মানুষ, আপনারা আপনাদের মতো করে যখন যেখানে যাবেন সেখানেই এ বিষয়গুলো ভোটারদের বুঝিয়ে বলবেন, কেন আপনি তাকে ‘হ্যাঁ’ তে ভোট দিতে বলছেন। আমরা চাচ্ছি সে বুঝে ভোট দিক।

আমাদের সন্তানরা উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে মারা যাচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, জায়গা-জমি বিক্রি করে এদেশ ছেড়ে যাচ্ছে ভবিষ্যৎ গড়ার জন্য কিন্তু সে ভবিষ্যৎ চলে গেল ভূমধ্যসাগরে। আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে, কী এমন দেশ বানালাম? কী জাতি আমরা তৈরি হলাম যে, আমাদের সন্তানদের এখানে ভালোভাবে থাকার একটা সুযোগও হচ্ছে না।

তিনি আরও বলেন, জুলাই আমাদের জন্য একটা নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। আমাদের এতগুলো ছেলে জীবন দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে। তাদের একটা স্বপ্ন ছিল। তারা একটা বৈষম্যহীন সমাজ গড়বে, যেখানে সবাই শান্তিতে থাকবে। এটা করতে হলে নিজেদের আগে উপলদ্ধি হতে হবে। তাহলে অন্যদের বোঝানো সহজ হবে।

এসময় ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাসযোগ্য ভূমি রেখে যেতে নিজের অন্তরকে পরিষ্কার করার আহ্বান জানান স্বাস্থ্য উপদেষ্টা।

পাবনা জেলা প্রশাসক ড. সাহেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে ভোটের গাড়ি কার্যক্রম পরিদর্শন করেন।

ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিল এনবিআর

গণভোটে বিবেক ও উপলব্ধির ভিত্তিতে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, মানুষ বুঝে নিলে কোনো প্রচারণাই তাকে বিভ্রান্ত করতে পারে না।

‘হ্যাঁ’ ভোটের জন্য ভোটারদের বোঝানোর আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

আপডেট সময় ০৫:৪৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬