ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিল এনবিআর Logo কার্যক্রম: নির্ধারিত স্থানে ব্যবসার জন্য ২ শতাধিক ব্যবসায়ীকে ডিজিটাল পরিচয়পত্র দিলো ডিএনসিসি Logo ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন Logo ৬ বছর পর তামিম হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি Logo হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম…স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo বাউফলে বিনামূল্যে অসহায় মানুষের চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন Logo বাংলাদেশি জাতীয়তাবাদ একটি বহুত্ববাদী ও বৈচিত্র্যময় রাজনীতির কথা বলে – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক Logo পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব Logo ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই: ডিএসসিসি প্রশাসক
শিক্ষার্থীদের পরিবহনে পরিবেশবান্ধব বাসে উৎসাহ ব্যয় কমবে, কমবে যানজট ও জ্বালানি খরচ

ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিল এনবিআর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৫২৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : জাতীয় রাজস্ব বোর্ড এস.আর.ও. নং ৮৪/আইন/২০২৬/০২/কাস্টমস তারিখ-২৭ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ জারির মাধ্যমে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় অথবা অনুরুপ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনের জন্য ব্যবহৃত ইলেক্ট্রিক বাস আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি (CD), রেগুলেটরি ডিউটি (RD), মূল্য সংযোজন কর (VAT), সম্পূরক শুল্ক (SD), আগাম কর (AT) এবং অগ্রিম আয়কর (AIT) সহ সমূদয় শুল্ক-করাদি অব্যাহতি প্রদান করেছে।

শিক্ষা প্রতিষ্ঠান নিজে ইলেক্ট্রিক বাস আমদানি করলে অথবা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে অন্য কেউ শিক্ষার্থী পরিবহনের উদ্দেশ্যে উক্ত গাড়ি আমদানি করলে সকলেই উক্ত কর অব্যাহতি সুবিধা পাবেন। শিক্ষার্থী পরিবহনের উদ্দেশ্যে এসকল গাড়ির রঙ হবে হলুদ। উক্ত বাস সমূহে School/College/Student Bus/Transport শব্দগুলো সহজে দৃষ্টিগোচর হয় এমন করে সুস্পষ্টভাবে লিখতে হবে।

কোনপ্রকার শুল্ক-কর পরিশোধ ব্যতিরেকে শিক্ষার্থী পরিবহনের লক্ষ্যে উক্ত বাস আমদানির জন্য আমদানিকারক প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ডে আবেদন করলে জাতীয় রাজস্ব বোর্ড ১০ কার্যদিবসের মধ্যে উক্ত আবেদন নিষ্পত্তি করবে।

শিক্ষার্থীদের জন্য পরিবেশ বান্ধব ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সকল প্রকারের শুল্ক করাদি প্রত্যাহারের ফলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সাশ্রয়ী খরচে শিক্ষার্থী পরিবহনে আধুনিক ও পরিবেশ বান্ধব বাসের ব্যবস্থা করতে পারবে। উন্নত ও আরামদায়ক পরিবহনে একসাথে অনেক শিক্ষার্থী স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াত করতে পারবে বিধায় দেশের তীব্র যানজট নিরসন হবে, বিপুল পরিমান জ্বালানী সাশ্রয় হবে এবং সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াত বাবদ অভিভাবকগণের খরচ বহুলাংশে হ্রাস পাবে।

শিক্ষার্থী পরিবহনের অনুরুপ সাধারণ যাত্রীগণের জন্য পরিচালিত বাস আমদানিতে শুল্ক-করাদি হ্রাসের বিষয়ও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। সাধারণ যাত্রীদের ব্যবহারের উদ্দেশ্যে ইলেক্ট্রিক বাস আমদানিতে শুল্ক-করাদি হ্রাস করা হলে যাত্রিগণ ব্যাক্তিগত গাড়ি ব্যবহার না করে আধুনিক ও আরামদায়ক ইলেক্ট্রিক বাস ব্যবহার করবে বিধায় দেশের বিপুল পরিমান জ্বালানি সাশ্রয় হবে এবং সাধারণের যাতায়াত ব্যয় উল্লেখযোগ্য পরিমান হ্রাস পাবে।

ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিল এনবিআর

শিক্ষার্থীদের পরিবহনে পরিবেশবান্ধব বাসে উৎসাহ ব্যয় কমবে, কমবে যানজট ও জ্বালানি খরচ

ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিল এনবিআর

আপডেট সময় ১০:০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬