ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
ইমু রটোফ্লেক্স কারখানায় আগুন; আহতদের চিকিৎসা ও ক্ষয়ক্ষতি তদন্তে নির্দেশ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫৪৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রাজধানীর ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা ইমু রটোফ্লেক্স সরাসরি পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ বৃহস্পতিবার ডেমরার আমুলিয়া মডেল টাউনে অবস্থিত কার্টুন তৈরীর কারখানাটিতে বেলা আনুমানিক ১২টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। ঘটনার সংবাদ পাওয়ামাত্রই মন্ত্রী দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেন।

ঘটনাস্থলে পৌঁছে মন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। এ সময় তিনি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনের জন্য অবিলম্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন। অগ্নিকাণ্ডের এই ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

মন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে ঢাকা জেলা প্রশাসন থেকে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামীম হুসাইনকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। পরিদর্শনকালে মন্ত্রী কারখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

ইমু রটোফ্লেক্স কারখানায় আগুন; আহতদের চিকিৎসা ও ক্ষয়ক্ষতি তদন্তে নির্দেশ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন

আপডেট সময় ০৩:২৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬