ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে UNOPS প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা Logo যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে Logo নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিজিবি, এনএসআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৩৫,০০০ লিটার ফার্নেস ওয়েল এবং ৯,০০০ লিটার ডিজেল জব্দ Logo মাতৃত্বের বন্ধন ও আবেগ প্রতিটি মানুষের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo বাহুবলে ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা। Logo অংশীদারিত্ব ও বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের পুনঃপ্রতিশ্রুতি Logo পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে  FAO এর বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ Logo পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান, ২৭ রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ Logo টেকসই পানি ব্যবস্থাপনায় সঠিক পদক্ষেপ নিতে হবে ‎- পানিসম্পদ মন্ত্রী
গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইনে মালদ্বীপের উচ্চশিক্ষা ও শ্রম মন্ত্রীর সঙ্গে আলোচনায় বাংলাদেশের দক্ষ কর্মী ও পেশাজীবী নিয়োগ বৃদ্ধির প্রস্তাব।

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৫৪৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্টিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইনে মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদের সাথে আলোচনাকালে তিনি এই প্রস্তাব দেন।

উপদেষ্টা ড. আসিফ নজরুল মালদ্বীপে বর্তমানে বসবাসরত সকল অনিয়মিত ও আনডকুমেন্টেড বাংলাদেশি কর্মীকে নিয়মিতকরণের অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষকসহ অন্যান্য যোগ্য পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন।

ড. আসিফ নজরুল বিদেশে পড়াশোনার জন্য মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য প্রদত্ত শিক্ষা ঋণ সুবিধার প্রশংসা করেন এবং চিকিৎসা, প্রকৌশল, কৃষি এবং অন্যান্য বিশেষায়িত বিষয়ে উচ্চ শিক্ষার জন্য অধিকহারে মালদ্বীপের শিক্ষার্থীদের বাংলাদেশে আমন্ত্রণ জানান। তাছাড়া বাংলাদেশী পর্যটকদেরকে মালদ্বীপ ভ্রমনে আকৃষ্ট করার বিষয়ে উদ্যোগ গ্রহণের আহ্বান করেন।

ড. আলী হায়দার বাংলাদেশ হতে আরো বেশী দক্ষ কর্মী ও পেশাজীবী নিয়োগে আগ্রহ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়সমূহকে মালদ্বীপে এডুকেশন ফেয়ার আয়োজনের প্রস্তাব করেন। বৈঠকে অন্যান্যদের মধ্যে মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ড. আব্দুল্লাহ নাজির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: সাইফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে UNOPS প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইনে মালদ্বীপের উচ্চশিক্ষা ও শ্রম মন্ত্রীর সঙ্গে আলোচনায় বাংলাদেশের দক্ষ কর্মী ও পেশাজীবী নিয়োগ বৃদ্ধির প্রস্তাব।

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব

আপডেট সময় ০৭:১৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬