ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন Logo বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  Logo হজযাত্রীদের সেবায় গাফিলতি নয়—হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo বাউফলে ছাত্রদল নেতা সৈকতের মৃত্যুতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির শোক Logo মুজিবনগর দিবস উদযাপনে নেই সরকারি কোন আয়োজন Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ বাণিজ্যমন্ত্রীর Logo মোহাম্মদপুরে হত্যাচেষ্টা মামলায় দুইজন গ্রেপ্তার করেছে র‌্যাব-২, আরও আসামি ধরতে অভিযান চলছে Logo হজ ফ্লাইটের আগে হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী, সেবার মান নিশ্চিতের নির্দেশ
বিশ্ব নারী সম্মেলনে মাতৃত্ব, নেতৃত্ব ও উদ্যোক্তা নারীদের গুরুত্ব তুলে ধরেন সমাজের মানসিকতা পরিবর্তনের ওপর জোর

মাতৃত্বের বন্ধন ও আবেগ প্রতিটি মানুষের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৫৩৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, নারী সমাজ প্রকৃতিগতভাবেই সৃষ্টিশীল এবং প্রজন্মের ধারাবাহিকতা রক্ষায় তাদের ভূমিকা অনন্য। কিন্তু সমাজের পুরুষতান্ত্রিক মনোজগতের কারণে নারীদের স্বাভাবিক প্রতিভা ও উদ্যোক্তা হয়ে ওঠার সুযোগ অনেকাংশে বাধাগ্রস্ত হয়।

তিনি আজ বিকেলে রাজধানীর একটি হোটেলে বিজনেস আমেরিকা ও অর্থকণ্ঠের যৌথ উদ্যোগে আয়োজিত বিশ্ব নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের বিদ্যমান অসাম্য ও দ্ব্যর্থতা (ambiguity) তুলে ধরার পাশাপাশি নারী উদ্যোক্তাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করে। তিনি বিশেষভাবে আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকল উদ্যোক্তাকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, মাতৃত্বের বন্ধন ও আবেগ প্রতিটি মানুষের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। সেই নারীসমাজের মধ্য থেকে যারা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, তাদের স্বীকৃতি প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সমাজে ইতিবাচক পরিবর্তনের ধারা আরও শক্তিশালী হবে।

মন্ত্রী অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীদের অনুভূতি ও প্রত্যাশা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

তিনি তার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বেগম খালেদা জিয়া-এর নেতৃত্বের কথা উল্লেখ করেন এবং বলেন, একজন নারী নেত্রী হিসেবে তিনি নানা প্রতিকূলতা অতিক্রম করে সফলতার উদাহরণ স্থাপন করেছেন।

মন্ত্রী সামাজিক বাধা ও নেতিবাচক মানসিকতার কাছে নতি স্বীকার না করে নিজেদের স্বাভাবিক সৃষ্টিশীল শক্তিকে কাজে লাগানোর জন্য নারীদের প্রতি আহ্বান।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়।

জনপ্রিয় সংবাদ

১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

বিশ্ব নারী সম্মেলনে মাতৃত্ব, নেতৃত্ব ও উদ্যোক্তা নারীদের গুরুত্ব তুলে ধরেন সমাজের মানসিকতা পরিবর্তনের ওপর জোর

মাতৃত্বের বন্ধন ও আবেগ প্রতিটি মানুষের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

আপডেট সময় ০৯:১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬