ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন Logo বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  Logo হজযাত্রীদের সেবায় গাফিলতি নয়—হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo বাউফলে ছাত্রদল নেতা সৈকতের মৃত্যুতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির শোক Logo মুজিবনগর দিবস উদযাপনে নেই সরকারি কোন আয়োজন Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ বাণিজ্যমন্ত্রীর Logo মোহাম্মদপুরে হত্যাচেষ্টা মামলায় দুইজন গ্রেপ্তার করেছে র‌্যাব-২, আরও আসামি ধরতে অভিযান চলছে Logo হজ ফ্লাইটের আগে হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী, সেবার মান নিশ্চিতের নির্দেশ
বিজিবি-এনএসআই-জেলা প্রশাসনের অভিযানে ৪৪ হাজার লিটার তেল উদ্ধার অবৈধ মজুদের অভিযোগে একজন আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিজিবি, এনএসআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৩৫,০০০ লিটার ফার্নেস ওয়েল এবং ৯,০০০ লিটার ডিজেল জব্দ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৫৪২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এনএসআই ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এক যৌথ অভিযানে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় এবং পার্শ্ববর্তী ঈদগাহ সংলগ্ন এলাকা থেকে ৩৫,০০০ হাজার লিটার ফার্নেস ওয়েল এবং ৯,০০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে।

আজ বিকেল ০৪.৩০টা থেকে রাত ০৮.০০টা পর্যন্ত এনএসআই-এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় একটি তেলের ডিপোতে বিজিবি, এনএসআই ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে একটি পরিত্যক্ত ফ্যাক্টরি হতে অবৈধভাবে মজুদকৃত আনুমানিক ৩৫,০০০ লিটার ফার্নেস ওয়েল উদ্ধার করা হয়। পরবর্তীতে তেলের ডিপো হতে প্রায় ১ কিলোমিটার দূরে ঈদগাহ সংলগ্ন অপর একটি স্থান থেকে একটি তেলবাহী গাড়ি হতে ব্যারেলে স্থানান্তরকৃত প্রায় ৯,০০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তেল পরিবহনকারী ব্যক্তি উক্ত ৯,০০০ লিটার ডিজেল সিলেটের আকিজ গ্লাস ইন্ডাস্ট্রির জন্য বহন করার দাবি করলেও এর স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হন। এ প্রেক্ষিতে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে।

উদ্ধারকৃত ডিজেল ও ফার্নেস ওয়েল পার্শ্ববর্তী মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর ডিপোতে সংরক্ষণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে সর্বদা সচেষ্ট রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

বিজিবি-এনএসআই-জেলা প্রশাসনের অভিযানে ৪৪ হাজার লিটার তেল উদ্ধার অবৈধ মজুদের অভিযোগে একজন আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিজিবি, এনএসআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৩৫,০০০ লিটার ফার্নেস ওয়েল এবং ৯,০০০ লিটার ডিজেল জব্দ

আপডেট সময় ০৯:১৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬