ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিল এনবিআর Logo কার্যক্রম: নির্ধারিত স্থানে ব্যবসার জন্য ২ শতাধিক ব্যবসায়ীকে ডিজিটাল পরিচয়পত্র দিলো ডিএনসিসি Logo ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন Logo ৬ বছর পর তামিম হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি Logo হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম…স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo বাউফলে বিনামূল্যে অসহায় মানুষের চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন Logo বাংলাদেশি জাতীয়তাবাদ একটি বহুত্ববাদী ও বৈচিত্র্যময় রাজনীতির কথা বলে – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক Logo পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব Logo ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই: ডিএসসিসি প্রশাসক
নগরবাসীর জন্য সুশৃঙ্খল আয়োজন, থাকবে আলাদা প্রবেশপথ ও নিরাপত্তা ব্যবস্থা

আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৫৪২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে চিন-মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ডিএনসিসি কেন্দ্রীয় ঈদ জামাত আয়োজন উপলক্ষ্যে আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈদ জামাত অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।

সভায় জানানো হয়, নগরবাসীর জন্য একটি সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে ঈদের জামাত আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ঈদগাহে প্রবেশের জন্য ৩ টি গেট রাখা হবে এবং নারীদের জন্য আলাদা প্রবেশপথের ব্যবস্থা করা হবে। মুসল্লিদের সুবিধার্থে ওজুর ব্যবস্থা রাখা হবে।

আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দুই প্লাটুন পুলিশ মোতায়েন করবে। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থা যেমন ট্রাফিক বিভাগ, ডিপিডিসি ও ওয়াসা সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।

সভায় ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশে বলেন, “যার যার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং নগরবাসীকে এ বিষয়ে অবহিত করতে হবে।”

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের কেন্দ্রীয় ঈদ জামাতে অংশগ্রহণের জন্য সকল ধর্মপ্রাণ মুসল্লি ও নগরবাসীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিল এনবিআর

নগরবাসীর জন্য সুশৃঙ্খল আয়োজন, থাকবে আলাদা প্রবেশপথ ও নিরাপত্তা ব্যবস্থা

আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত

আপডেট সময় ০৩:৫৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬