ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানি ও সুইডেনের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বারোপ Logo বাংলাদেশ–সৌদি আরব দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে মন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo ১৭২ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করলো নৌ পুলিশ  সিলেট অঞ্চলের লালপুর নৌ পুলিশ ফাঁড়ি, সুনামগঞ্জ। Logo সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব Logo স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির – স্বরাষ্ট্রমন্ত্রী Logo চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় তিনজনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ Logo পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন Logo গণআন্দোলন ছাড়া সরকার সংস্কার বাস্তবায়ন করবে না: নাহিদ ইসলাম Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের
শাহজাহানপুর থানা পুলিশের অভিযানে এজাহারনামীয় তিনজন আটক—তথ্যপ্রযুক্তির সহায়তায় রক্তমাখা ছোরা উদ্ধার।

চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় তিনজনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩০:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৫২৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রাজধানীর শান্তিবাগ এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের নাম- ১। মামুন ওরফে বুলেট মামুন (৩৫) ২। আঁখিশন ওরফে আঁখি ওরফে আকির হোসেন ওরফে মোঃ হাসান (৪২) ও ৩। মোঃ হান্নান (২৬)

শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, ভিকটিম সেকেন্দার একজন অটোরিক্সা চালক। ভিকটিমের সাথে গ্রেফতারকৃতদের পূর্ব বিরোধ ছিল। গত সোমবার (০৯ মার্চ) শান্তিবাগ হতে রাত্রি আনুমানিক ১১:১৫ ঘটিকায় ভিকটিম তার ভাড়া বাসায় যাওয়ার সময় শাহজাহানপুর থানাধীন শান্তিবাগ সাকিনস্থ ১৭নং ভাঙ্গারী গলি সংলগ্ন মামুনের ট্রেইলারিং দোকানের সামনে পৌছালে গ্রেফতারকৃতরা ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে চলে যায়। পরবর্তীতে ভিকটিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় ডিএমপির শাহজাহানপুর থানায় একটি হত্যা মামলা রুজু হয়। মামলার প্রেক্ষিতে শাহজাহানপুর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার (১০ এপ্রিল) রাত ০০:৩৫ ঘটিকায় বাসাবো মিঠাইগলি এলাকা হতে আঁখিশন ওরফে আঁখি ও মোঃ হান্নানকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় সকাল ০৮:০৫ ঘটিকায় খিলগাঁও থানাধীন তিলপাপাড়া এলাকা থেকে মামুন ওরফে বুলেট মামুনকে গ্রেফতার করে। একই তারিখ দুপুর ০১:৩৫ ঘটিকায় গ্রেফতারকৃতদের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছোরা উদ্ধার করা হয়।

শাহজাহানপুর থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মামুন ওরফে বুলেট মামুনের বিরুদ্ধে শাহজাহানপুর ও পল্টন থানায় পূর্বের ১৫টি মামলা এবং গ্রেফতারকৃত আঁখিশন ওরফে আঁখির বিরুদ্ধে পূর্বের দুইটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানি ও সুইডেনের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বারোপ

শাহজাহানপুর থানা পুলিশের অভিযানে এজাহারনামীয় তিনজন আটক—তথ্যপ্রযুক্তির সহায়তায় রক্তমাখা ছোরা উদ্ধার।

চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় তিনজনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ

আপডেট সময় ০১:৩০:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬