ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সংস্কার পরিষদ না করে সৃষ্ট সংকটের পরিণতি বিএনপি সরকারকে ভোগ করতে হবে: নাহিদ ইসলাম Logo শিল্প খাতে সহযোগিতা বাড়াতে জাপানের সাথে আলোচনা জোরদার Logo নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলমের Logo পহেলা বৈশাখে উদ্বোধন হচ্ছে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি – কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ Logo ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরী করা হবে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন Logo মধ্যনগরের উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার বদলিজনিত বিদায় ও নতুন কর্মকর্তার যোগদান সম্পন্ন। Logo দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত : এসএমই বৈশাখী মেলা উদ্বোধন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী Logo ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে ৭০ লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬৪ জন গ্রেফতার Logo ৫০ লক্ষ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ
ফরেনসিক সেবা উন্নত করতে আধুনিক যন্ত্রপাতি স্থাপন ও কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির পরিকল্পনা। বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব সম্প্রসারণের উদ্যোগ সরকারের।

ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরী করা হবে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৫২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরী করা হবে। তিনি বলেন, ঢাকায় আড়াই কোটি মানুষের বসবাস। প্রতিবছর ধারাবাহিকভাবে ডিএনএ পরীক্ষার সংখ্যা বাড়তে থাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে একটি আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে।

তিনি আরো বলেন, সকল বিভাগীয় পর্যায়ে  পর্যায়ক্রমে ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরীকে দ্রুত স্বয়ংসম্পূর্ণ প্রোফাইলিং ল্যাবে উন্নীত করা হবে।

মন্ত্রী আজ ঢাকায় আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ডিএনএ ল্যাবরেটরী ব্যবস্থাপনা অধিদপ্তরের সভাকক্ষে ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরী উপদেষ্টা পরিষদের সভায় সভাপতির বক্তৃতায়  কথা বলেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বলেন, ফরেনসিক ডিএনএ ল্যাবের যন্ত্রপাতি ১৫ বছরের অধিক পুরাতন হওয়ায় এর কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। নমুনা বিশ্লেষণের গুণগত মান, বিশুদ্ধতা ও নির্ভুলতা নিশ্চিত করতে নতুন  মেশিন স্থাপন করতে হবে। তিনি বলেন, সকল ফরেনসিক ডিএনএ’র রিপোর্ট মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ডিএনএ ল্যাবরেটরী ব্যবস্থাপনা অধিদপ্তরে সমন্বিত ডাটাবেজের আওতায় সকল নমুনার তথ্য সংরক্ষণে সমন্বয় করতে হবে।

সমাজকল্যাণ মন্ত্রী আরো বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সেবা কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের আওতায় ২০০৬ সাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেশের প্রথম আন্তর্জাতিক মানের ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরী প্রতিষ্ঠিত হয়। দেশব্যাপী এই সুবিধা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন সময়ে দেশের ৮টি মেডিকেল কলেজ হাসপাতালে ৮টি ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরী  চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ফরিদপুর ও ময়মনসিংহে স্থাপন করা হয়েছে।

উপদেষ্টা পরিষদে ডিএনএ ল্যাব আধুনিকায়নে প্রয়োজনীয় জনবল, ডাটাবেইজ তৈরি, ডিএনএ আইন ও বিধি সংশোধন, যোগ্যতাসম্পন্ন জনবল নিয়োগ, ডিএনএ নমুনা বিশ্লেষণের ফি নির্ধারণ বিষয়ে

বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন পারভীন এনডিসি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের (অতিরিক্ত সচিব) ডিএনএ ল্যাবরেটরী ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক  শবনম মোস্তারী , প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা, জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা, ঢাকা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক বিভাগের অধ্যাপক, সিআইডি ফরেনসিক বিভাগের ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদ কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী ডিএনএ ল্যাবের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন

জনপ্রিয় সংবাদ

সংস্কার পরিষদ না করে সৃষ্ট সংকটের পরিণতি বিএনপি সরকারকে ভোগ করতে হবে: নাহিদ ইসলাম

ফরেনসিক সেবা উন্নত করতে আধুনিক যন্ত্রপাতি স্থাপন ও কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির পরিকল্পনা। বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব সম্প্রসারণের উদ্যোগ সরকারের।

ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরী করা হবে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন

আপডেট সময় ১০:৫২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬