ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রকল্পের সংখ্যার চেয়ে কাজের মানে বেশি গুরুত্ব দিতে হবে: সিলেটে শ্রমমন্ত্রী Logo তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী Logo সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান Logo সংস্কার পরিষদ না করে সৃষ্ট সংকটের পরিণতি বিএনপি সরকারকে ভোগ করতে হবে: নাহিদ ইসলাম Logo শিল্প খাতে সহযোগিতা বাড়াতে জাপানের সাথে আলোচনা জোরদার Logo নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলমের Logo পহেলা বৈশাখে উদ্বোধন হচ্ছে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি – কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ Logo ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরী করা হবে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন Logo মধ্যনগরের উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার বদলিজনিত বিদায় ও নতুন কর্মকর্তার যোগদান সম্পন্ন। Logo দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত : এসএমই বৈশাখী মেলা উদ্বোধন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী
আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়া সম্পন্ন, বিনিয়োগকারীও মিলছে—জানালেন প্রতিমন্ত্রী। বন্ধ শিল্প চালু করে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ সরকারের।

নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলমের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৫২৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বন্ধ থাকা শিল্প পুনরায় চালু করা সরকারের নির্বাচনী ইশতেহারের একটি। এলক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে বন্ধ টেক্সটাইল ও পাটকল চালুর উদ্যোগ নিয়ে দ্রুততার সাথে কাজ করছে।

আজ রবিবার দিনাজপুর এবং নীলফামারীতে টেক্সটাইল মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম,এমপি বলেন, ‘ মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের বন্ধ থাকা জুট ও টেক্সটাইল মিলগুলো পুনরায় চালু করার উদ্যোগে আমরা এসেছি। নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক দরপত্র করা হয়েছে আর ভালো বিনিয়োগকারীও পাওয়া যাচ্ছে। আমরা আশা করছি, দুই থেকে ৩ মাসের মধ্যেই মিলটি পুণরায় চালু হবে এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান হবে। দিনাজপুরের টেক্সটাইল মিলও খুব দ্রুতই আবার চালু করা হবে।

সোনালি আঁশের ঐতিহ্য উল্লেখ করে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম আরও বলেন, ‘ সোনালি আঁশের সুদিন ফিরিয়ে আনতে হবে, সেজন্য কাজ করতে হবে। কৃষকরা পাটের ন্যায্য মূল্য পায় এজন্য পদক্ষেপ নিচ্ছি।এছাড়া প্ল্যাস্টিকের পরিবর্তে পাটের পণ্য ব্যবহারে জনসচেতনতা তৈরি করতে উদ্যোগ নেয়া হচ্ছে।’

পরিদর্শনের সময় নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সচিব বিলকিস জাহান রিমি, মন্ত্রণালয়ের যুগ্মসচিব জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফয়জুল ইসলাম, বাংলাদেশ টেক্সটাইলস মিলস কর্পোরেশনের (বিটিএমসি) পরিচালক এইচ এম নুরুল ইসলাম ও মুখ্য পরিচালন কর্মকর্তা কাজী ফিরোজ হোসেন ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জে অবস্থিত হস্ত ও কুটির শিল্প উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড’ পরিদর্শন করেন।

এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তৌহিদ বিন আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

প্রকল্পের সংখ্যার চেয়ে কাজের মানে বেশি গুরুত্ব দিতে হবে: সিলেটে শ্রমমন্ত্রী

আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়া সম্পন্ন, বিনিয়োগকারীও মিলছে—জানালেন প্রতিমন্ত্রী। বন্ধ শিল্প চালু করে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ সরকারের।

নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলমের

আপডেট সময় ০১:১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬