ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরের উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার বদলিজনিত বিদায় ও নতুন কর্মকর্তার যোগদান সম্পন্ন। Logo দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত : এসএমই বৈশাখী মেলা উদ্বোধন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী Logo ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে ৭০ লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬৪ জন গ্রেফতার Logo ৫০ লক্ষ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ Logo হজ ব্যবস্থাপনায় গাফিলতি নয়, সেবার মান বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আইএলও-এর কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ Logo ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক রাখতে  ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক : দাম না বাড়ানোর ইঙ্গিত Logo বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানি ও সুইডেনের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বারোপ Logo বাংলাদেশ–সৌদি আরব দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে মন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে আবেগঘন বিদায় অনুষ্ঠান, নতুন প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব গ্রহণ।

মধ্যনগরের উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার বদলিজনিত বিদায় ও নতুন কর্মকর্তার যোগদান সম্পন্ন।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৫২৫ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ (সিলেট) : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশীকুণ্ডা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার বদলিজনিত বিদায় এবং নবাগত প্রশাসনিক কর্মকর্তার যোগদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।
জানা যায়, বদলির আদেশের পর প্রশাসনিক কর্মকর্তা তাঁর দায়িত্বকাল শেষে নতুন কর্মস্থল জামালগঞ্জে যোগদানের উদ্দেশ্যে রোববার (১২ এপ্রিল ২০২৬) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সহকর্মীদের সঙ্গে বিদায় গ্রহণ করেন। একই সঙ্গে নবাগত প্রশাসনিক কর্মকর্তা দায়িত্বভার গ্রহণ করেন। তিনি এর আগে মধ্যনগর সদর ইউনিয়নে কর্মরত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  মধ্যনগর উপজেলা উপ-সহকারী  কৃষি কর্মকর্তা হারুন মিয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর নবী তালুকদার, সকল ওয়ার্ডের ইউপি সদস্য, গ্রাম পুলিশ সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদায় মুহূর্তে পরিষদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মীরা তাঁর দায়িত্বকালীন কর্মদক্ষতা ও আন্তরিক ভূমিকার প্রশংসা করেন।
আজ বিকেল চারটায় তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয় ত্যাগ করে নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।
বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার রায় বলেন, “দীর্ঘ ৮ মাস আপনাদের সাথে থেকে আমি দায়িত্ব পালন করেছি। এই সময়টাতে আপনাদের সবার আন্তরিকতা, সহযোগিতা ও ভালোবাসা আমি গভীরভাবে উপলব্ধি করেছি। ইউনিয়ন পরিষদের প্রতিটি কাজে আপনাদের পাশে থেকে কাজ করতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, “আজ আপনাদের থেকে আলাদা হওয়া আমার জন্য সহজ নয়। তবুও বদলিজনিত বাস্তবতার কারণে এই পরিবর্তন মেনে নিতে হচ্ছে। এই ইউনিয়নের মানুষের ভালোবাসা আমার জীবনে সবসময় স্মরণীয় হয়ে থাকবে। আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং নতুন কর্মস্থলের জন্য দোয়া কামনা করছি।”
চেয়ারম্যান নূর নবী তালুকদার বলেন, তাঁর দায়িত্বশীলতা ও আন্তরিকতা ইউনিয়ন পরিষদের কাজে ইতিবাচক ভূমিকা রেখেছে। আমরা তাঁর নতুন কর্মস্থলে সফলতা কামনা করি।
অনুষ্ঠান শেষে নবাগত প্রশাসনিক কর্মকর্তার যোগদান সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয়।
জনপ্রিয় সংবাদ

মধ্যনগরের উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার বদলিজনিত বিদায় ও নতুন কর্মকর্তার যোগদান সম্পন্ন।

উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে আবেগঘন বিদায় অনুষ্ঠান, নতুন প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব গ্রহণ।

মধ্যনগরের উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার বদলিজনিত বিদায় ও নতুন কর্মকর্তার যোগদান সম্পন্ন।

আপডেট সময় ০৫:৩১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬