ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – হজ টিমের সদস্যদের প্রতি  ধর্মমন্ত্রী। Logo কক্সবাজারের রামুতে সিএনজিতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করেছে বিজিবি Logo ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত; দীর্ঘমেয়াদি সংরক্ষণে সকলের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo সংস্কৃতি হলো একটি জাতির আত্মা’ — সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী Logo কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ Logo ফ্যাসিবাদ একটি মানসিক রোগ’ — তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা Logo পেট্রোল অকটেনের যে মজুদ আছে আগামী দুই মাসেও সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র Logo কর্ণফুলী টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতে সেতু সচিবের মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ সুবিধা ও মোটরগাড়ি উৎপাদনে যৌথ উদ্যোগের আলোচনা। বাংলাদেশের শিল্পায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস।

শিল্প খাতে সহযোগিতা বাড়াতে জাপানের সাথে আলোচনা জোরদার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৫৩২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি (SAIDA Shinichi) সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার রাজধানীর মতিঝিলে শিল্পমন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাতকার অনুষ্ঠিত হয়।

বৈঠকে শিল্পমন্ত্রী জাপানের সাথে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী ও অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও শিল্পায়নে জাপান গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন।

জাপানী রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের সাথে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অতীতে যেভাবে পাশে থেকেছি ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে সেভাবে পাশে থাকবো।

তিনি চট্টগ্রামের সীতাকুন্ডে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ফ্যাসিলিটিজ অর্থাৎ ট্রিটমেন্ট, স্টোরেজ এন্ড ডিসপোজাল ফ্যাসিলিটি (টিএসডিএফ) স্থাপনের বাংলাদেশের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, এ বিষয়ে ‘আমরা শিগগিরই সম্ভাব্যতা যাচাই করে তা বাস্তবায়নের কার্যক্রম গ্রহণ করবো।

বৈঠকে শিল্পমন্ত্রী শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশেনের সাথে জাপানী শিল্প প্রতিষ্ঠান মিতসুবিশি ও টয়েটা’র সাথে সমঝোতা স্মারক’র আলোকে বাংলাদেশে মোটরগাড়ি নির্মাণের উদ্যোগ নেয়ার আহবান জানান। জবাবে রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে কাজ চলছে।

শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান, অতিরিক্ত সচিব মোঃ নুরুজ্জামান এনডিসি, যুগ্ম সচিব সাহেলা আক্তার,   ঢাকাস্থ জাপানী দূতাবাসের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রধান প্রথম সচিব কারাসাওয়া শিনজু, (KARASA WAShinju) এবং অর্থনৈতিক বিভাগের প্রথম সচিব সুকাও দাইসুকে (TSUKAO Daisuke) এ সময় উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – হজ টিমের সদস্যদের প্রতি  ধর্মমন্ত্রী।

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ সুবিধা ও মোটরগাড়ি উৎপাদনে যৌথ উদ্যোগের আলোচনা। বাংলাদেশের শিল্পায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস।

শিল্প খাতে সহযোগিতা বাড়াতে জাপানের সাথে আলোচনা জোরদার

আপডেট সময় ০১:১৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬