ঢাকা ১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন Logo মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন Logo বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে। Logo ঐতিহাসিক আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ: পরিচ্ছন্ন ও তিলোত্তমা ঢাকা গড়ার অঙ্গীকার Logo শিশু বিকাশে জেলা পর্যায় পর্যন্ত শিশু একাডেমি সম্প্রসারণের কৃতিত্ব জিয়াউর রহমানের: মন্ত্রী জাহিদ হোসেন Logo ঐক্য চাই বিভেদ চাই না, ঐক্যের মাধ্যমেই বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে চাই’-মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। Logo বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চতে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo বনভূমি উদ্ধার ও বৃক্ষরোপণ জোরদারে পরিবেশ মন্ত্রীর নির্দেশনা Logo সকল প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo রাজধানীর বনানীতে বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ
দেশীয় শিল্প ও সংস্কৃতি তুলে ধরতে বিসিক-বাংলা একাডেমির যৌথ আয়োজন, দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ

বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধনী অনুষ্ঠান আজ সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, “বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এ ধরনের আয়োজন দেশীয় শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিগত সময়ের বিভিন্ন অপপ্রচারকে পেছনে ফেলে এদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বৈশাখী মেলায় অংশগ্রহণ করেছে। আজ যেন বাংলাদেশ একটি উৎসবের দেশে পরিণত হয়েছে। আমাদের সরকার বিশ্বাস করে কোন বিভেদ নয়, এভাবেই সবার অংশগ্রহণের মাধ্যমে এই দেশ এগিয়ে যাবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নে বিসিকের ভূমিকার প্রশংসা করেন এবং এ খাতকে আরও শক্তিশালী করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ ওবায়দুর রহমান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব কানিজ মাওলা। এছাড়াও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

সাত দিনব্যাপী এ মেলায় দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের বিভিন্ন পণ্য, হস্তশিল্প, ঐতিহ্যবাহী সামগ্রী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করা হবে। মেলাটি সকলের জন্য উন্মুক্ত এবং প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম প্রত্যাশা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন

দেশীয় শিল্প ও সংস্কৃতি তুলে ধরতে বিসিক-বাংলা একাডেমির যৌথ আয়োজন, দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ

বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন

আপডেট সময় ০১:০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬