
আলী আহসান রবি : ১৩ এপ্রিল সোমবার বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ইতিহাস ও ঐতিহ্য পরিষদ এবং সাংস্কৃতিক বিদ্যাপীঠ তপোবন আয়োজিত চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ‘ঋতু বন্দনায় ঐতিহ্যের অন্বেষণ’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব নিতাই রায় চৌধুরী এমপি, মাননীয় মন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
নববর্ষ উদযাপন উপলক্ষ্যে গ্রামীণ ঐতিহ্য এবং লোকসাহিত্যের নানান উপকরণ ও অনুষ্ঠানমালায় সাজানো হয়েছে বর্ষবরণের এ সাংস্কৃতিক আয়োজন। জারি নৃত্যের গান, ঝুমুর নৃত্যের গান, সমবেত গান, একক গান, কবিতা আবৃত্তি সহ বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংস্কৃতি মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী এমপি বলেন, ‘চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ আমাদের জাতীয় জীবনে সবচেয়ে উৎসব মুখর একটি দিন। অন্যান্য উৎসবের চেয়ে পহেলা বৈশাখের উৎসবের আবেদন অত্যন্ত চিরায়ত। কারণ এই দেশ কৃষকের দেশ আর পহেলা বৈশাখ কৃষি ভিত্তিক আমাদের এই সমাজের উৎসব। একসময় আমাদের দেশে প্রায় শতভাগ মানুষ কৃষি নির্ভর ছিল। এই কৃষি ভিত্তিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হল আমাদের নারীরা। কারণ সেই বীজ বপন থেকে শুরু করে কৃষির প্রতিটি পর্যায়ে নারীরা অংশগ্রহণ করতো। হিন্দু, মুসলিম, নারী, পুরুষ সবাই মিলে এই উৎসব উপভোগ করতো।‘
তিনি আরও বলেন, ‘সংস্কৃতি হলো সুন্দরের চর্চা। যখনই এই সুন্দরের চর্চা করতে গিয়ে বাঁধা এসেছে তখনই আন্দোলন গড়ে উঠেছে। আমাদের দেশে অন্যায় কখনো স্থায়ী হতে পারেনি, বার বার অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে। এই দেশে এক সময় ছিল সম্পদের প্রাচুর্য। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ ভাগ্যের অন্বেষণে এ দেশে আসতো। বিভিন্ন ঐতিহাসিক কারনে আজ আমরা পিছিয়ে পরা একটি দেশ। কিন্তু আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের সেই হৃত ঐতিহ্য ফিরিয়ে আনতে পারবো। বৈচিত্র্য হলো গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। এই বৈচিত্র্যের মাঝে ঐক্য চাই, বিভেদ চাই না। ঐক্যের মাধমেই বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে চাই। সাধারণ মানুষের স্বার্থই আমাদের স্বার্থ। জনগণের স্বার্থ রক্ষার্থেই আমাদের সরকার দিন রাত কাজ করছে।‘
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের মান্যবর হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা ও শ্রীমতী মানু ভার্মা, প্রখ্যাত গবেষক অধ্যাপক গোলাম মুস্তাফা
নিজস্ব সংবাদ : 



















