ঢাকা ০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঐক্য চাই বিভেদ চাই না, ঐক্যের মাধ্যমেই বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে চাই’-মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। Logo বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চতে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo বনভূমি উদ্ধার ও বৃক্ষরোপণ জোরদারে পরিবেশ মন্ত্রীর নির্দেশনা Logo সকল প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo রাজধানীর বনানীতে বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ Logo স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক: পুলিশ সংস্কার ও সহযোগিতা জোরদারে আলোচনা Logo মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদ নিয়ে আলোচনা সমালোচনা, ষড়যন্ত্রের অভিযোগ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। Logo প্রকল্পের সংখ্যার চেয়ে কাজের মানে বেশি গুরুত্ব দিতে হবে: সিলেটে শ্রমমন্ত্রী Logo তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী Logo সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান
বন দখলমুক্তকরণ, বন সংরক্ষণ ও তথ্যভিত্তিক কার্যক্রম জোরদারের নির্দেশ কর্মকর্তাদের

বনভূমি উদ্ধার ও বৃক্ষরোপণ জোরদারে পরিবেশ মন্ত্রীর নির্দেশনা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে
আলী আহসান রবি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সাথে আজ আগারগাঁওয়ে বন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অধিদপ্তরের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিমন্ত্রী  শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চল, বিশেষ করে চরাঞ্চলে বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী  বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হবে। এর মাধ্যমে দেশের বনাঞ্চলের ঘাটতি পূরণ করা সম্ভব হবে। তিনি আরো জানান, জবরদখলকৃত বনভূমি উদ্ধারেও মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
মন্ত্রী বন অধিদপ্তরের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের তাদের সমস্যাবলি ও চ্যালেঞ্জসমূহ লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দেন। এসব তথ্যের ভিত্তিতে একটি সমন্বিত চেকলিস্ট প্রণয়ন করে বন সংরক্ষণ, বন উজাড় রোধ এবং দখলমুক্তকরণে অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জবরদখলকৃত বনভূমি সংক্রান্ত তথ্য সংগ্রহকরণে বিভাগীয় বন কর্মকর্তাদের তাগিদ দেন। তিনি বলেন, সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সুন্দরবনে দস্যু দমনে চলমান অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রণালয়ের সচিব মো. রায়হান কাওসার, অতিরিক্ত সচিব শামিমা বেগম এবং বন সংরক্ষক আর.এস.এম. মুনিরুল ইসলামসহ বন অধিদপ্তরের প্রধান কার্যালয় ও মাঠপর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনপ্রিয় সংবাদ

ঐক্য চাই বিভেদ চাই না, ঐক্যের মাধ্যমেই বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে চাই’-মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী।

বন দখলমুক্তকরণ, বন সংরক্ষণ ও তথ্যভিত্তিক কার্যক্রম জোরদারের নির্দেশ কর্মকর্তাদের

বনভূমি উদ্ধার ও বৃক্ষরোপণ জোরদারে পরিবেশ মন্ত্রীর নির্দেশনা

আপডেট সময় ০৫:০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬