ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যশোরের তারাগঞ্জ থেকে ৯০০ গ্রাম স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি Logo মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা….স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত Logo চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০  হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার….স্বাস্থ্যমন্ত্রী Logo বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত Logo বাংলাদেশ–অস্ট্রেলিয়া বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে বৈঠক Logo যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি গ্রহণ Logo জ্ঞানভিত্তিক সমাজ গড়তে গ্রন্থাগারিকরা হলেন সমাজের ‘মিশনারি – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী Logo ব্রাসেলস আলোচনা বাংলাদেশ-ইইউ এবং বাংলাদেশ-বেলজিয়াম ক্রমবর্ধমান সম্পর্ককে আরও শক্তিশালী করেছে Logo হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা Logo টোলারবাগ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
গোল্ড পেস্ট ও বৈদেশিক মুদ্রাসহ বিপুল মূল্যবান সম্পদ জব্দ চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত

যশোরের তারাগঞ্জ থেকে ৯০০ গ্রাম স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৩:১২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০০ গ্রাম স্বর্ণ (গোল্ড পেস্ট) ও বৈদেশিক মুদ্রাসহ ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (২২ এপ্রিল) সকালে বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। তার কাছ থেকে আনুমানিক ৯০০ গ্রাম স্বর্ণ (গোল্ড পেস্ট) এবং সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকাসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত গোল্ড পেস্ট বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর মাধ্যমে পরীক্ষা করে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার আনুমানিক বাজারমূল্য ১,৯৩,৪২,০১১/- (এক কোটি তিরানব্বই লক্ষ বিয়াল্লিশ হাজার এগার) টাকা।

আটককৃত ব্যক্তি ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিওয়ান্দি এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ২০২৪ সাল থেকে একাধিকবার ভারত, মধ্যপ্রাচ্য ও মিশরে যাতায়াত করেছেন। সর্বশেষ তিনি গত ২০ এপ্রিল ২০২৬ তারিখ ভারতের মুম্বাই থেকে দুবাই গমন করেন এবং পরবর্তীতে দুবাই হয়ে ঢাকায় এসে সড়কপথে সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশের পরিকল্পনা করেছিলেন।

বর্তমানে জব্দকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা যশোর কোতয়ালী থানার মাধ্যমে যশোর ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, বিজিবি সীমান্ত এলাকায় স্বর্ণ, মাদকসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে কাজ করে যাচ্ছে। চোরাচালানের বিরুদ্ধে বিজিবি মহাপরিচালকের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নে দেশের স্বার্থে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ ও প্রস্তুত রয়েছে। বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও জোরদার থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

যশোরের তারাগঞ্জ থেকে ৯০০ গ্রাম স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

গোল্ড পেস্ট ও বৈদেশিক মুদ্রাসহ বিপুল মূল্যবান সম্পদ জব্দ চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত

যশোরের তারাগঞ্জ থেকে ৯০০ গ্রাম স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

আপডেট সময় ০৬:০৩:১২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬