ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি Logo মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু Logo ৪২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ Logo নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ  তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ বিষয়ে রূপরেখা পর্যালোচনা Logo যশোরের তারাগঞ্জ থেকে ৯০০ গ্রাম স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি Logo মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা….স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত Logo চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০  হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার….স্বাস্থ্যমন্ত্রী Logo বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত Logo বাংলাদেশ–অস্ট্রেলিয়া বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে বৈঠক
মিরপুরে খাল খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন নির্ধারিত সময় ও মান বজায় রেখে কাজ শেষ করার নির্দেশ প্রশাসকের

টোলারবাগ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৫৩১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো: শফিকুল ইসলাম খান মিরপুরের টোলারবাগ খাল (মিরপুর মাজার রোড হতে গাবতলি মেইন রোড পর্যন্ত) খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

আজ বিকেলে রাজধানীর মিরপুরে  আয়োজিত অনুষ্ঠানে প্রশাসক খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন এবং কাজের অগ্রগতি, মান ও যথা সময়ে কাজ শেষ  করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রশাসক বলেন, একটি বাসযোগ্য শহর উপহার দেওয়াই ডিএনসিসির প্রথম অঙ্গীকার। জনগণের করের টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করে প্রয়োজনীয় খাতে ব্যয় করা হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ আমাদের সঠিকভাবে তদারকি করতে হবে যাতে মানহীন কাজ করে বিল নেওয়ার সুযোগ না থাকে। সকল কাজ টেন্ডারে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।

তিনি আরও বলেন, সকল নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএনসিসি কাজ করছে এবং এই কার্যক্রম কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না।

এসময় তিনি জানান কাজের মান নিশ্চিত করতে তিনি নিজেই নিয়মিত সাইট পরিদর্শন করেন এবং সন্তোষজনক অগ্রগতি দেখেই বিল অনুমোদন করেন ।

মশার উপদ্রব নিয়ন্ত্রণে খাল পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরে প্রশাসক বলেন, ময়লা ও বদ্ধ পানিতে মশার প্রজনন হয়। তিনি খালে ময়লা না ফেলতে নাগরিকদের অনুরোধ করেন।

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে বর্জ্য ব্যবস্থাপনার আগাম প্রস্তুতি নেওয়ার কথাও জানান প্রশাসক। তিনি বলেন, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ঈদের দিন ৬ ঘণ্টার মধ্যে ঢাকা শহর পরিচ্ছন্ন করা হবে এবং টানা ৭২ ঘণ্টা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অঞ্চল ৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দীন। এসময় ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

মিরপুরে খাল খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন নির্ধারিত সময় ও মান বজায় রেখে কাজ শেষ করার নির্দেশ প্রশাসকের

টোলারবাগ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

আপডেট সময় ০৭:৩৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬