ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জ্ঞানভিত্তিক সমাজ গড়তে গ্রন্থাগারিকরা হলেন সমাজের ‘মিশনারি – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী Logo ব্রাসেলস আলোচনা বাংলাদেশ-ইইউ এবং বাংলাদেশ-বেলজিয়াম ক্রমবর্ধমান সম্পর্ককে আরও শক্তিশালী করেছে Logo হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা Logo টোলারবাগ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক Logo রাজনীতি নয়, মানুষের সেবাদান করাই আমাদের উদ্দেশ্য – তথ্যমন্ত্রী Logo অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার Logo সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে…..স্বাস্থ্যমন্ত্রী Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি Logo মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর
জাতীয় গ্রন্থকেন্দ্রে গ্রন্থাগারিকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে বই পড়ার ওপর জোর

জ্ঞানভিত্তিক সমাজ গড়তে গ্রন্থাগারিকরা হলেন সমাজের ‘মিশনারি – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে আয়োজিত ‘বেসরকারি গ্রন্থাগারের গ্রন্থাগারিক/গ্রন্থাগার প্রতিনিধিদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন’ বিষয়ক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার (ব্যাচ-৬৪) উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে রাজধানীর ৫/সি শহীদ আবরার ফাহাদ এভিনিউস্থ জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ও জাতীয় গ্রন্থকেন্দ্র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জনাব কানিজ মাওলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক জনাব এ এইচ এম সাখাওয়াত উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী বলেন, আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশব্যাপী ব্যাপক কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংস্কৃতি জগতকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন। বাংলাদেশ বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ এবং এই সমৃদ্ধ ঐতিহ্য আমাদের অহংকার। আমরা একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়তে চাই, যেখানে গ্রন্থাগারের ভূমিকা অনস্বীকার্য।

মাদকের ভয়াবহতা রোধে বই পড়ার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী আরও বলেন, সমাজে মাদকের যে প্রকোপ বেড়েছে, তা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। শুধু পাঠ্যবই নয়, জীবনধর্মী ও শিক্ষামূলক বই পড়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে। আপনারা যারা গ্রন্থাগারিক, আপনারা হলেন সমাজের ‘মিশনারি’, যারা মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়ান। আমি অনুরোধ করব, গ্রন্থাগারগুলো যেন বদ্ধ ঘরে না হয়ে স্বচ্ছ কাঁচের দেয়ালের হয়, যাতে বাইরে থেকে বই পড়ার দৃশ্য দেখে মানুষ অনুপ্রাণিত হয়।

বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব কানিজ মন্ডল বলেন, প্রতিটি লাইব্রেরিতে শিশুদের জন্য আলাদা কর্নার থাকা উচিত। আনন্দের মাধ্যমে শিশুরা যাতে বইয়ের সাথে যুক্ত হতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানুষের মনোজগতের পরিবর্তন ও মানসিকতা তৈরি করা এখন সবচেয়ে জরুরি।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্রের গ্রন্থাগারিক ও উপ-পরিচালক জনাব মো. ফরিদ উদ্দিন সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পরিচালক জনাব মোহাম্মদ ইনামুল হক।

উল্লেখ্য, এবারের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণে সারাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ৩২ জন গ্রন্থাগারিক অংশগ্রহণ করছেন। জাতীয় গ্রন্থকেন্দ্র গত ২০২৪-২৫ অর্থবছরে দেশের প্রায় ৮০০টি বেসরকারি গ্রন্থাগারে ৫ কোটি ৪০ লক্ষ টাকা অনুদান প্রদান করেছে, যার অর্ধেক ছিল নগদ অর্থ এবং বাকি অর্ধেক বই। এই প্রশিক্ষণ কার্যক্রমের লক্ষ্য হলো প্রান্তিক পর্যায়ের গ্রন্থাগারগুলোকে স্থানীয় পর্যায়ে জ্ঞান ও সংস্কৃতি চর্চার ‘হাব’ (Hub) হিসেবে গড়ে তোলা।

জনপ্রিয় সংবাদ

জ্ঞানভিত্তিক সমাজ গড়তে গ্রন্থাগারিকরা হলেন সমাজের ‘মিশনারি – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

জাতীয় গ্রন্থকেন্দ্রে গ্রন্থাগারিকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে বই পড়ার ওপর জোর

জ্ঞানভিত্তিক সমাজ গড়তে গ্রন্থাগারিকরা হলেন সমাজের ‘মিশনারি – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

আপডেট সময় ০১:০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬