ঢাকা ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরে হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মধ্যনগরে গণ-সমাবেশ অনুষ্ঠিত। Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জন গ্রেফতার Logo হয়রানিমুক্ত কার্গো ব্যবস্থাপনা ও দ্রুত  BG 202 (B789) এর হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমানমন্ত্রীর Logo বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক Logo প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় টিকাদান কর্মসূচি এগিয়ে আনতে সক্ষম হয়েছি….স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo সচিবালয়ে হবে ২১ তলা ভবন, প্রতি বর্গমিটারে খরচ ৫৩ হাজার টাকা” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদী কোর্সের উদ্বোধন: গণমাধ্যমে নৈতিকতার ওপর জোর তথ্য ও সম্প্রচার মন্ত্রীর Logo শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত Logo হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ কৃষিমন্ত্রীর Logo বেসরকারি খাতের উদ্যোক্তাদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

শিক্ষার মান উন্নয়নই প্রধান লক্ষ্য – বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ৬০৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: শিক্ষার মান উন্নয়নই প্রধান লক্ষ্য হবে বলে জানিয়ে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী বলেছেন, শিক্ষার্থীদের জন্য গৃহীত প্রয়োজনীয় পদক্ষেপসহ বোর্ডেরসব কাজ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, এডহক কমিটি নিয়ে আর কিছু বলার কি আছে ? এডহক কমিটি ছয় মাসের। এ জেলা থেকে সবচেয়ে বেশী এডহক কমিটি গেছে। বোর্ডে আমরা অক্লান্ত পরিশ্রম করছি। ছাত্র-শিক্ষকদের জন্য তাঁর কার্যালয় উন্মুক্ত থাকবে। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়াতনে বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সাথে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। বরিশাল মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জর অতিরিক্ত ডিআইজি মো: নাজিমুল হক। এসময় আরও বক্তব্য রাখেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো: ইদ্রিস আলী আযিযী, বিদ্যালয়ের পরিদর্শক প্রফেসর মো: রফিকুল ইসলাম খান, উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, তেজদাসকাঠী কলেজ অধ্যক্ষ শিক্ষক নেতা মোঃ আলমগীর হোসেন সহ পিরোজপুর জেলার মাধ্যমিক ও নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা বাহিনীর বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ। অনুষ্ঠানে প্রধান শিক্ষকদের নিকট থেকে প্রশ্ন জানতে চাওয়া হয় এবং শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন। এ সময় প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী সকলের উদ্দেশ্যে বলেন,শিক্ষকদের পেশাদারিত্ব নিয়ে আমরা খুশি,কিন্তু কিছু প্রতিষ্ঠানের উপযুক্ত পরিবেশ না থাকায় শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। প্রধান শিক্ষকদেরকে তাদের সহযোগিদের সাথে মিশতে হবে এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করতে হবে। প্রতিষ্ঠানের সাথে বোর্ডের সম্পর্ক জোরদার করতে হবে, বোর্ডের কার্যক্রমের সম্প্রসারণ ঘটাতে। শিক্ষার মান উন্নয়নে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন করতে। বক্তারা এসময় বলেন, এখানে যারা উপস্থিত আছেন তারা মানুষ বানানোর কারিগর। যারা পিরোজপুরের প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌছে দিয়েছেন। শিক্ষকের মর্যাদা অনেক বেশী বড়। একজন শিক্ষক যাকে তার ছাত্র ছাত্রী থেকে শুরু করে অভিভাবক সহ ওই অঞ্চলের সকল মানুষ ও বড় বড় নেতারা পর্যন্ত স্যার বলে সন্মোধন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যনগরে হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মধ্যনগরে গণ-সমাবেশ অনুষ্ঠিত।

শিক্ষার মান উন্নয়নই প্রধান লক্ষ্য – বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

আপডেট সময় ১১:৫১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫