ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন। Logo সংঘের সঙ্গী সৎ হইলে স্বর্গে বাস, অসৎ হইলে সর্বনাশ Logo বাউফলে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ভস্মিভূত Logo শেখ হাসিনা দেশে ফেরার আগেই দেয়ালের জঙ্গিবাদী গ্রাফিতি মুছে ফেলার ঘোষণা এম বি কানিজের Logo আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে Logo লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৫ বাংলাদেশি নাগরিক Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ
জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাসবিষয়ক বই প্রকাশনা উৎসবে তিনি বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য প্রাথমিক শিক্ষার শক্ত ভিত্তি অপরিহার্য।

প্রাথমিক শিক্ষার উন্নতি না করে উচ্চশিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। – উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৫৪৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ছাড়া উচ্চশিক্ষার মানোন্নয়ন কখনোই সম্ভব নয়। একটি দেশের টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন জ্ঞানী, দক্ষ ও সুশৃঙ্খল জনশক্তি, যা গড়ে ওঠে প্রাথমিক শিক্ষার শক্ত ভিত্তির ওপর।

আজ (২৪ জানুয়ারি, শনিবার) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিবৃত্ত শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসব উপলক্ষে ধানমণ্ডিস্থ একটি হোটেলে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয় কোনো খণ্ড বা সীমিত বিষয়ের মধ্যে আবদ্ধ থাকার জায়গা নয়। তিনি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ধারণার বিরোধিতা করে বলেন, একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হবে সব ধরনের জ্ঞানের সমাবেশস্থল। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় তখনই প্রকৃত অর্থে সার্থক হবে, যখন সেখানে বহুমাত্রিক জ্ঞানচর্চা প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, ময়মনসিংহ, বিশেষ করে ত্রিশাল, কবি কাজী নজরুল ইসলামের জীবন ও স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। কাজী নজরুল ইসলাম আমাদের জাতিগত ও রাষ্ট্রীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ। দেশভাগের সময় ধর্মের ভিত্তিতে সমাজ বিভক্ত হলেও নজরুলের অসাম্প্রদায়িক ও মানবতাবাদী আদর্শ কখনো বিভাজিত হয়নি।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা ধর্মভিত্তিক রাষ্ট্রচিন্তা থেকে জাতিরাষ্ট্রে উত্তরণ ঘটিয়েছি, যার মধ্য দিয়ে নজরুলের আদর্শই বিজয়ী হয়েছে। একটি জাতিরাষ্ট্র অবশ্যই অঙ্গীকার ও অধিকারভিত্তিক হবে এবং সেখানে সব নাগরিক সমান সুযোগ ও মর্যাদা ভোগ করবে। স্বাধীন বাংলাদেশের ভেতরে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর অধিকার ও অস্তিত্ব রক্ষার ব্যাপারেও আমাদের সচেষ্ট থাকতে হবে।

তিনি আরও বলেন, কবি নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হলেও তার সাহিত্য, কবিতা, গান ও দর্শন নিয়ে প্রাতিষ্ঠানিক গবেষণা ও চর্চা এখনও পর্যাপ্ত নয়। নজরুল গবেষণাকে আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

প্রাথমিক শিক্ষা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ও সার্বজনীন ঘোষণা করা হলেও এখনো সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো নানা ধরনের অব্যবস্থাপনার শিকার। সমাজের অনেক প্রভাবশালী ও মান্যগণ্য ব্যক্তির সন্তানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে না। বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও মন্ত্রণালয় চেষ্টা করে যাচ্ছে। প্রাথমিক শিক্ষাকে সঠিকভাবে গড়ে তুলতে না পারলে উচ্চশিক্ষার মানোন্নয়ন সম্ভব নয় এবং জাতীয় অগ্রগতিও ব্যাহত হবে।

বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি এ এস এম আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় ফোরামের সদস্যবৃন্দ, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন পেশাজীবি উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন।

জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাসবিষয়ক বই প্রকাশনা উৎসবে তিনি বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য প্রাথমিক শিক্ষার শক্ত ভিত্তি অপরিহার্য।

প্রাথমিক শিক্ষার উন্নতি না করে উচ্চশিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। – উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়

আপডেট সময় ০৪:২৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬