ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানিতে কৃষিমন্ত্রীর গভীর শোক Logo হতে ০১টি দেশীয় পিস্তলসহ ০১ (এক) জন অস্ত্রধারী’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২ Logo মাদকে সম্পৃক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষ, নিহত ১২, কারন অনুসন্ধানে রেলওয়ে ও জেলা প্রশাসনের পৃথক তদন্ত কমিটি গঠন। Logo সাবেক ভাইস চেয়ারম্যান হযরত আলীর পক্ষ থেকে মধ্যনগরবাসীকে ঈদের শুভেচ্ছা। Logo মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে এজাহারভুক্ত আসামি গ্রেফতার। Logo ঈদুল ফিতরে এনসিপির শহীদী মোলাকাত Logo নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। Logo স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন Logo অষ্টম নেকোস (NECOS) আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে ২ টি স্বর্ণ ১ টি ব্রোঞ্জ জয় করেছে বাংলাদেশ।

ছাপার সংবাদপত্র পড়েন না ৭৩ শতাংশ মানুষ, ৯৪ শতাংশ শোনেন না রেডিও

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:০০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৯২ বার পড়া হয়েছে

৭৩ শতাংশ মানুষ ছাপা হওয়া সংবাদপত্র পড়েন না, ৯৪ শতাংশ মানুষ রেডিও শোনেন না বলে এক জরিপে উঠে এসেছে। জুলাই আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভের প্রেক্ষাপটে পাঠক, দর্শক ও শ্রোতাদের মনোভাব জানার জন্য পরিচালিত ওই জরিপে এ চিত্র উঠে এসেছে। অন্তর্বর্তী সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জরিপটি করেছে। গণমাধ্যমের ব্যবহার নিয়ে জাতীয় পর্যায়ে ব্যাপকভিত্তিক এ ধরনের জরিপ দেশে এটিই প্রথম। কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়েছে। জরিপে উঠে এসেছে, খবরের বাহন হিসেবে প্রচলিত গণমাধ্যমের চেয়ে মোবাইল সেটের ওপর মানুষের নির্ভরতা বেশি। সামগ্রিকভাবে গণমাধ্যমের ওপর মানুষ আস্থা হারাননি, তবে রাজনৈতিক, সরকারি ও প্রভাবশালীদের হস্তক্ষেপকে বস্তুনিষ্ঠ খবর প্রকাশের ক্ষেত্রে বড় অন্তরায় হিসেবে দেখছেন তারা। জরিপে দেখা গেছে, মানুষ মুদ্রিত খবরের কাগজ কম পড়লেও অনলাইন সংস্করণ পড়ছেন মোবাইলে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানিতে কৃষিমন্ত্রীর গভীর শোক

ছাপার সংবাদপত্র পড়েন না ৭৩ শতাংশ মানুষ, ৯৪ শতাংশ শোনেন না রেডিও

আপডেট সময় ০৮:০০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫