ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সার্বক্ষণিক স্যাটেলাইট ফায়ার স্টেশন স্থাপনের মাধ্যমে দ্রুত অগ্নিনির্বাপণ নিশ্চিত করা হবে।

ফায়ার সার্ভিস ও বাংলাদেশ ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি  : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাথে বাংলাদেশ ব্যাংকের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ২৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২:০০টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এই সমঝোতার আওতায় দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কেপিআই প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক ও এর আশপাশ এলাকার অগ্নিদুর্ঘটনায় দ্রুত সাড়া প্রদান করার লক্ষ্যে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের অভ্যন্তরে একটি স্যাটেলাইট ফায়ার স্টেশনের ন্যায় সার্বক্ষণিক জনবল ও গাড়ি-পাম্প মোতায়েন থাকবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পদের ১৩ জন সদস্য গাড়ি-পাম্প ও সাজ-সরঞ্জামসহ এখানে অবস্থান করবেন।

ফায়ার সার্ভিসের পক্ষে ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিন, বিএফএম, বিএফএম (এস) এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে জনাব মোঃ রিয়াদ ফারজান্দ, যুগ্মপরিচালক, এইচআরডি-১ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মোঃ নিয়ামুল কবির, সিকিউরিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ ফারুক হাওলাদার, এএফডব্লিউসি, পিএসসি; পরিচালক (এইচআরডি-১) জনাব মোঃ জবদুল ইসলামসহ ব্যাংকের বিভিন্ন পদস্থ কর্মকর্তা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি; উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) জনাব মোঃ মামুনুর রশিদ, পিএফএম; সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, পিএফএমসহ অন্য কর্মকর্তাবৃন্দ। লেখা ও ছবি: ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সার্বক্ষণিক স্যাটেলাইট ফায়ার স্টেশন স্থাপনের মাধ্যমে দ্রুত অগ্নিনির্বাপণ নিশ্চিত করা হবে।

ফায়ার সার্ভিস ও বাংলাদেশ ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট সময় ০২:৫৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫