ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

১৩০ বোতল ফেনসিডিলসহ পেশাদার চিহ্নিত মাদক কারবারি তাইজুল ও রেদোয়ান গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:২৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬০০ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ১৩০ বোতল ফেনসিডিলসহ পেশাদার দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম-১। তাইজুল ইসলাম ওরফে তাজু (৩৮) ও ২। মো. রেদোয়ান (৪০)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৩০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়।
আজ বুধবার (০৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) দুপুর ০১: ৩০ ঘটিকায় মতিঝিল থানাধীন কমলাপুর রেল স্টেশন মোড়ে এশিয়া লাইন বাস কাউন্টারের পশ্চিম পাশে রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি চৌকস দল।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, আজ দুপুরে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা কালে ডিবি গুলশান বিভাগ সংবাদ পায়, কমলাপুর রেল স্টেশন মোড়ে এশিয়া লাইন বাস কাউন্টারের পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় ডিবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাদক কারবারি তাইজুল ও রেদোয়ানকে ১৩০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত তাইজুল ও রেদোয়ান উদ্ধারকৃত ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিল। তারা দীর্ঘদিন যাবৎ কমলাপুর রেল স্টেশন মোড়সহ আশেপাশের এলাকায় ফেনসিডিল ও অন্যান্য অবৈধ মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

১৩০ বোতল ফেনসিডিলসহ পেশাদার চিহ্নিত মাদক কারবারি তাইজুল ও রেদোয়ান গ্রেফতার

আপডেট সময় ০৮:২৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫