ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে Logo লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৫ বাংলাদেশি নাগরিক Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ Logo বস্ত্র ও পাটমন্ত্রণালয়ের উদ্যোগে’ পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থানসৃষ্টি করুন’ প্রতিপাদ্যে আগামীকাল ৬মার্চ-জাতীয় পাট দিবস উদযাপন করা হচ্ছে। Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী ও হাজারীবাগ থানা পুলিশ Logo প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা, অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর Logo জাপান ও ইউএনএইচসিআর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে
যাকাতের প্রাতিষ্ঠানিকীকরণ ও সঠিক ব্যবহার তুলে ধরতে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট আয়োজিত ফেয়ার; নাগরিকদের জন্য কনসালটেশন ও সিম্পোজিয়ামের আয়োজন।

ইনসাফ প্রতিষ্ঠায় যাকাত’ এই প্রতিপাদ্য নিয়ে ফেয়ার উদ্বোধন – উদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:২১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৫৪০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) আয়োজিত এ ফেয়ারের উদ্দেশ্য হচ্ছে (১) জনগণকে তাদের যাকাত সুসংগঠিতভাবে দিতে উদ্বুদ্ধ করা; (২) যাকাত সংক্রান্ত বিভিন্ন বিষয় পরিষ্কার করা; (৩) দারিদ্র্য বিমোচনের জন্য যাকাত তহবিল নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার অভিজ্ঞতা বিনিময় করা।

উদ্বোধনী -এ প্রধান অতিথির বক্তব্যে ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেন ” ব্যক্তিগতভাবে যাকাত দিলে মানুষের উপকার হয়, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে যাকাত দিলে সমাজের বঞ্চিত মানুষের আরও বেশী উপকার হয়। প্রাতিষ্ঠানিক তত্তাবধানের ফলে যাকাত গ্রহিতা ধীরে ধীরে যাকাত দাতায় রূপান্তরিত হয়। বাংলাদেশে যাকাতের প্রাতিষ্ঠানিকরণের ক্ষেত্রে সিজেডএম-এর অবদান উল্লেখযোগ্য।”

তিনি আরও বলেন “কুরআন সুন্নাহ অনুযায়ী যাকাত কোন অনুদান নয়, যাকাত ধনীদের সম্পদে গরীবের হক।” তিনি দেশের সামর্থ্যবান মুসলিমদের প্রতি সঠিকভাবে হিসেব করে যাকাতের আদায় করার আহবান জানান।

উদ্বোধনী অনুস্থানের সভাপতির বক্তব্যে প্রখ্যাত অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেন “বিশ্ব বর্তমানে একটি দার্শনিক সংকটে রয়েছে। এসকল সংকটের অনেক সমাধান রয়েছে ধর্মীয় অনুশাসনের মধ্যে। যাকাত অর্থনৈতিক সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

উদ্বোধনী অনুষ্ঠান শেষে যাকাত ফেয়ারে “Islamic Social Finance: A Roadmap for the Way Forward ” শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। সিম্পোজিয়ামে প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স ইউনিভার্সিটির প্রফেসর ড. কবির হাসান, যুক্তরাজ্যের ম্যানচেষ্টার ইউনিভার্সিটির ম্যাক্রোইকোনমিক্স-এর এসোসিয়েট প্রফেসর ড. ইমরানুল হক এবং মালয়েশিয়ার INCEIF ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর ড. জিয়াদ মাহোমেদ।

জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মাদ আবদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সিম্পোজিয়ামে প্যানেল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- (১) প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপাচার্য, সাউথইষ্ট ইউনিভার্সিটি (২) প্রফেসর ড. ফরিদ এ সোবহানী, উপাচার্য, ইষ্টার্ণ ইউনিভার্সিটি এবং (৩) প্রফেসর ড. মাহমুদ ওসমান ইমাম, ডীন, ব্যবসায় শিক্ষা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

স্বাগত বক্তব্য রাখেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

যাকাত ফেয়ারে থাকছে বিভিন্ন যাকাত ও দাতব্য সংস্থা, ইসলামিক সোশাল ফাইনান্স ও বিভিন্ন প্রকাশনীর স্টল। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে যাকাতের সঠিক হিসাব নিরূপণ ও যাকাত সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদানের জন্য কনসালটেশন ডেস্ক। সর্বস্তরের জনগণ বিশেষ করে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উন্নয়নকর্মী, শিক্ষাবিদ ও ব্যবসায়ীরা এ ফেয়ারে অংশগ্রহণ করছেন। ৩১ জানুয়ারী, শনিবার বিকেল ৪.৩০ ঘটিকা পর্যন্ত এ ফেয়ার চলবে।

এবারের যাকাত ফেয়ারে স্পন্সর হিসেবে রয়েছে রহিমআফরোজ, খাদিম সিরামিকস, কোহিনুর কেমিক্যাল, কৃষিবিদ গ্রুপ, সাউথ ব্রিজ, ইসলামী ব্যাংক, এনসিসি ইসলামিকসহ দেশের সনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান। ফেয়ারে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে যমুনা টেলিভিশন, দি ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং দৈনিক আমার দেশ।

জনপ্রিয় সংবাদ

আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে

যাকাতের প্রাতিষ্ঠানিকীকরণ ও সঠিক ব্যবহার তুলে ধরতে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট আয়োজিত ফেয়ার; নাগরিকদের জন্য কনসালটেশন ও সিম্পোজিয়ামের আয়োজন।

ইনসাফ প্রতিষ্ঠায় যাকাত’ এই প্রতিপাদ্য নিয়ে ফেয়ার উদ্বোধন – উদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন

আপডেট সময় ০৮:২১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬