ঢাকা ১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান। Logo নজরখালী বাঁধ নির্মাণ না হওয়ায় টাঙ্গুয়ার হাওরে পানি প্রবেশ, হুমকিতে হাজারো কৃষকের বোরো ফসল। Logo ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ Logo কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান Logo ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন Logo সৌদি আরবে ক্ষেপণাস্ত্র আঘাতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ Logo পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সময়ের বুলেটিনের প্রতিনিধি কাইয়ুম বাদশাহ। Logo ১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের

১টি পরিত্যক্ত বাড়িতে বিজিবির অভিযানে ৬৯টি হাত বোমা ও বোমা তৈরীর সরঞ্জামাদিসহ ২জন গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৮১ বার পড়া হয়েছে

টেকনাফের হ্নীলায় ১টি পরিত্যক্ত বাড়িতে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ৬৯টি হাত বোমা ও বোমা তৈরীর সরঞ্জামাদিসহ ২জন দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে। টেকনাফ ২বিজিবি, ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশিকুর রহমান (পিএসসি) জানান,১৬ ফেব্রুয়ারী ভোররাত ৩টায় টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ হ্নীলা ফুলের ডেইল এলাকার ১টি জরাজীর্ণ বাড়িতে কতিপয় দুষ্কৃতকারী বোমা তৈরীর সরঞ্জামাদিসহ অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে বিশেষ অভিযানিক দল বাড়িটি ঘেরাও করে অভিযান চালায়। প্রায় ৩ ঘন্টা ধরে ব্যাপক তল্লাশী চালিয়ে একটি জরাজীর্ণ ঘরের ভেতর থেকে তৈরিকৃত ৬৯টি হাত বোমা, ১.৬ কেজি সালফার, ১.৩ কেজি লালা, ৩১টি জর্দার কৌটা, ২২০ গ্রাম গুনাতার এবং ১টি প্লাসসহ চাঁদপুরের মতলব উত্তর থানার নবুরকান্দি গ্রামের নজরুল ইসলামের পুত্র মোঃ সম্রাট প্রধান (৩৩) এবং নারায়নগঞ্জ বন্দর থানার দক্ষিণ গারমোরা গ্রামের সাইফুল ইসলামের পুত্র মোঃ অন্তর (৩২) কে আটক করতে সক্ষম হলেও আরো ২জন ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিরা জানায়,তারা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধচক্র চুক্তিভিত্তিক বোমা তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি ও সরবরাহ করে আসছে। ধারণা করা হচ্ছে স্থানীয় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকান্ডসহ বিভিন্ন অপরাধমুলক কাজে ব্যবহারের জন্য এসকল বোমা তৈরি করা হচ্ছিল। বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক আরো জানান, আটককৃতদেরকে জব্দকৃত বোমা ও বোমা তৈরীর সরঞ্জামাদিসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়া পলাতক ব্যক্তিদেরকে গ্রেফতারের চেষ্টার পাশাপাশি উক্ত বাড়ির মালিকের সংশ্লিষ্টতা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে স্থানীয় লোকজনদের সাথে কথা বলে জানা গেছে, গত ২দিন আগে জনৈক রোহিঙ্গা সাদেক নামে এক ব্যক্তি তাদের এই বাসায় এনেছে বলে খবর ছড়িয়ে পড়লেও অভিযুক্ত সাদেক পলাতক থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি। হঠাৎ এই ধরনের ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ভাড়া বাসা নিয়ে তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান।

১টি পরিত্যক্ত বাড়িতে বিজিবির অভিযানে ৬৯টি হাত বোমা ও বোমা তৈরীর সরঞ্জামাদিসহ ২জন গ্রেফতার

আপডেট সময় ০৫:১৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫