ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন। Logo সংঘের সঙ্গী সৎ হইলে স্বর্গে বাস, অসৎ হইলে সর্বনাশ Logo বাউফলে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ভস্মিভূত Logo শেখ হাসিনা দেশে ফেরার আগেই দেয়ালের জঙ্গিবাদী গ্রাফিতি মুছে ফেলার ঘোষণা এম বি কানিজের Logo আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে Logo লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৫ বাংলাদেশি নাগরিক Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ
সৌদি আরবের গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনে উপদেষ্টা ড. আসিফ নজরুল শ্রমবাজারের উন্নয়ন ও নিরাপদ অভিবাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন

আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর  – উপদেষ্টা ড.আসিফ নজরুল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৫৪৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড.আসিফ নজরুল বলেছেন, আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর।
বৈশ্বিক ক্রমবর্ধমান দক্ষ জনশক্তির চাহিদা পূরণ করতে বাংলাদেশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

আজ (২৬ জানুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্টিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল তাঁর বক্তব্যে বাংলাদেশের শ্রমবাজারের গুণগত পরিবর্তনের বিষয়ে অবহিত করেন।

ড. আসিফ নজরুল জানান- সৌদি তাকামলের সাথে দক্ষতা যাচাই কর্মসূচি (SVP) চুক্তি অনুসারে, বাংলাদেশ এখন সৌদি শ্রমবাজারের প্রকৃত চাহিদার সাথে সামঞ্জস্য রেখে প্রতি মাসে ৬০,০০০ কর্মীকে বিভিন্ন পেশায় দক্ষতার সার্টিফিকেট দিচ্ছে ।

তিনি আরো বলেন – দক্ষিণ এশিয়ার মধ্যে আইএলও’র দশটি মৌলিক কনভেনশন অনুমোদনের মাধ্যমে বাংলাদেশ শ্রমবাজারে ন্যায্যতা, কল্যাণ এবং জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার পূনর্ব্যক্ত করেছে। এই প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছে যা ট্রেড ইউনিয়ন গঠন সহজীকরণ, লিঙ্গ-ভিত্তিক মজুরি বৈষম্য দূরীকরণ এবং শ্রমিকদের কালো তালিকাভুক্তি নিষিদ্ধকরণসহ শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে।

সম্প্রতি স্বাক্ষরিত বাংলাদেশ ও সৌদি আরব শ্রমিক নিয়োগ চুক্তি নিরাপদ অভিবাসনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

এ বছর রিয়াদে অনুষ্ঠিত তৃতীয় গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে আইএলও’র মহসচিবসহ মোট ৩৫টি দেশের শ্রমমন্ত্রী অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন।

সৌদি আরবের গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনে উপদেষ্টা ড. আসিফ নজরুল শ্রমবাজারের উন্নয়ন ও নিরাপদ অভিবাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন

আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর  – উপদেষ্টা ড.আসিফ নজরুল

আপডেট সময় ১০:০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬