ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন। Logo সংঘের সঙ্গী সৎ হইলে স্বর্গে বাস, অসৎ হইলে সর্বনাশ Logo বাউফলে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ভস্মিভূত Logo শেখ হাসিনা দেশে ফেরার আগেই দেয়ালের জঙ্গিবাদী গ্রাফিতি মুছে ফেলার ঘোষণা এম বি কানিজের Logo আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে Logo লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৫ বাংলাদেশি নাগরিক Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ
প্রশিক্ষণের মানোন্নয়ন ও দক্ষ অফিসার পদায়নে গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এর ২০তম বোর্ড সভা অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৫৩৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এর পরিচালনা বোর্ডের ২০তম বোর্ড সভা আজ সকালে কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বোর্ডের চেয়ারম্যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এতে সভাপতিত্ব করেন।

সভাপতির বক্তব্যে উপদেষ্টা পুলিশ স্টাফ কলেজে দক্ষ অফিসারদেরদের পদায়ন ও নিয়মিত বোর্ড সভা আয়োজনের নির্দেশ প্রদান করেন। তিনি কলেজের প্রশিক্ষণের মানোন্নয়নে গুরুত্বারোপ করেন যাতে বিদেশ থেকেও পুলিশ কর্মকর্তারা নিয়মিত কলেজে এসে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করতে পারে।

সভায় বোর্ডের ভাইস চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বোর্ডের সদস্য ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর সাঈদ মাহবুব খান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান সহ বোর্ডের সদস্যগণ অংশগ্রহণ করেন।

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এর রেক্টর (অতিরিক্ত আইজিপি) ও বোর্ড সচিব কাজী মোহাম্মদ ফজলুল করিম সভা পরিচালনা করেন। সভায় পুলিশ স্টাফ কলেজে উচ্চতর প্রশিক্ষণ আয়োজন ও প্রশিক্ষণের ক্ষেত্র বিস্তৃতকরণ, অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা, সাংগঠনিক কাঠামো সংস্কার ও জনবল বৃদ্ধি, একাডেমিক এবং গবেষণা কার্যক্রমসহ প্রশাসনিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন।

প্রশিক্ষণের মানোন্নয়ন ও দক্ষ অফিসার পদায়নে গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এর ২০তম বোর্ড সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০১:৪৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬