ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আগামী পাঁচ বছরে ৩ লক্ষ বৃক্ষরোপণ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন Logo রানীশংকৈলে সংবাদকর্মীদের নামে মামলা ও গ্রেপ্তার প্রতিবাদে উত্তাল সাংবাদিক সমাজের তীব্র নিন্দা Logo শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর অনুরোধে জাতীয় সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ Logo নৌ পুলিশের আভিযানে ১০৫ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার Logo উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ Logo বাউফলে ৪০ পিস ইয়াবাসহ এসএসসি পরীক্ষার্থী কিশোর আটক Logo এলডিসি গ্রাজুয়েশন সামনে রেখে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : শিল্পমন্ত্রী Logo সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার অঙ্গীকার Logo ০১টি দেশী পিস্তল, ০৭টি সামুরাই এবং মাদকসহ ০৩ (তিন) জনকে গ্রেপ্তার করছে র‌্যাব-২ Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ সয়াবিন তেল কারখানায় বিজিবি-র‍্যাবের যৌথ অভিযান; কারখানা সিলগালা

নির্মানাধীন বেরিবাঁধের গাছ চাপায় স্কুলছাত্রীর মৃত্যু 

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • ৫৮২ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভোরা গ্রামে নির্মানাধীন বেরিবাধের গাছ চাপায় নুসরাত জাহান মিম্মি (১০) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মিম্মি ওই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ৯টার সময় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। নিহতের বাবা হাবিবুর রহমান জানান, সকালে মা ও ভাইয়ের সাথে বলেশ্বর নদীর পাড়ে মাঠে খেসারি ডাল তুলতে গিয়েছিল মিম্মি। এরপর সেখান থেকে পাশেই একটি ক্ষেত থেকে পাকা টমেটো তুলছিল সে। এ সময় নদীর পাড়ে ভেকু দিয়ে নির্মানাধীন বেরিবাধের কাজ চলছিল। তখন ভেকু দিয়ে তুলে ফেলা একটি সুপারি গাছ উপড়ে মিম্মির উপর পড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। তবে দূর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে ভেকুর চালক। এদিকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুস সোবাহান।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী পাঁচ বছরে ৩ লক্ষ বৃক্ষরোপণ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

নির্মানাধীন বেরিবাঁধের গাছ চাপায় স্কুলছাত্রীর মৃত্যু 

আপডেট সময় ০৪:২১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫