ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন। Logo সংঘের সঙ্গী সৎ হইলে স্বর্গে বাস, অসৎ হইলে সর্বনাশ Logo বাউফলে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ভস্মিভূত Logo শেখ হাসিনা দেশে ফেরার আগেই দেয়ালের জঙ্গিবাদী গ্রাফিতি মুছে ফেলার ঘোষণা এম বি কানিজের Logo আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে Logo লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৫ বাংলাদেশি নাগরিক Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ
বগা ইউনিয়নের মো. জালাল ও তার অনুসারীরা আত্মশুদ্ধি ও আদর্শিক বিশ্বাসকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীতে অন্তর্ভুক্ত হন

বাউফলে দুধ দিয়ে গোসল করে বিএনপির ৩ শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৫৪২ বার পড়া হয়েছে
মোঃ খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালী-২ (বাউফল) আসনে দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জালাল। এ সময় তার সঙ্গে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় তিন শতাধিক নেতাকর্মীও জামায়াতে যোগ দেন।
​২৬ জানুয়ারি সোমবার রাত ৮ঃ০০ টায় বাউফল উপজেলার বগা ইউনিয়নে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে এই ব্যতিক্রমী ঘটনা ঘটে। প্রতীকী এই দুধ দিয়ে গোসলের মাধ্যমে তিনি তার দীর্ঘদিনের রাজনৈতিক সংশ্রব ত্যাগ করে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেন বলে জানান। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি পুরো উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
​যোগদান অনুষ্ঠানে মো. জালাল তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ন্যায়বিচার, আদর্শ ও ইসলামী মূল্যবোধের অভাব আমাকে ব্যথিত করেছে। আমি আত্মশুদ্ধির প্রতীক হিসেবে দুধ দিয়ে গোসল করে পূর্বের রাজনৈতিক কালিমা মুছে ফেলতে চেয়েছি। জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী দল, যেখানে নৈতিকতা ও আল্লাহভীতির রাজনীতি চর্চা করা হয়। সেই বিশ্বাস থেকেই আজ আমি দলবলসহ এই কাফেলায় শামিল হয়েছি।
​অনুষ্ঠানে জামায়াতে ইসলামী বাউফল আসনের মনোনীত প্রার্থী ড.  শফিকুল ইসলাম মাসুদ তাকে বুকে জড়িয়ে নেন এবং এ সময়  তিনি বলেন ভালোবাসা দিয়ে সব সম্ভব, এমনভাবে ভালোবাসা দিয়ে এবং তাদের ভালোবাসা নিয়ে আমি বাউফলের মানুষের পাশে থাকতে চাই । নেতৃবৃন্দ বলেন, মো. জালাল ও তার অনুসারীদের এই যোগদান বাউফল অঞ্চলে জামায়াতের সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে। এটি অত্র এলাকার রাজনৈতিক সমীকরণে একটি বড় পরিবর্তন আনবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
​উল্লেখ্য, মো. জালাল দীর্ঘদিন ধরে বগা ইউনিয়নের মৎস্যজীবী সমাজের নেতৃত্ব দিয়ে আসছিলেন এবং স্থানীয় রাজনীতিতে তিনি বেশ প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার এই হঠাৎ দলবদল ও দুধ দিয়ে গোসল করার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সাড়া ফেলেছে।
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন।

বগা ইউনিয়নের মো. জালাল ও তার অনুসারীরা আত্মশুদ্ধি ও আদর্শিক বিশ্বাসকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীতে অন্তর্ভুক্ত হন

বাউফলে দুধ দিয়ে গোসল করে বিএনপির ৩ শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান

আপডেট সময় ১০:৩০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬