ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিল এনবিআর Logo কার্যক্রম: নির্ধারিত স্থানে ব্যবসার জন্য ২ শতাধিক ব্যবসায়ীকে ডিজিটাল পরিচয়পত্র দিলো ডিএনসিসি Logo ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন Logo ৬ বছর পর তামিম হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি Logo হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম…স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo বাউফলে বিনামূল্যে অসহায় মানুষের চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন Logo বাংলাদেশি জাতীয়তাবাদ একটি বহুত্ববাদী ও বৈচিত্র্যময় রাজনীতির কথা বলে – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক Logo পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব Logo ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই: ডিএসসিসি প্রশাসক

৯৪৭ বোতল ফেনসিডিল ও প্রাইভেট কারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • ৫৮০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৯৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ নূর আলম (৪৪) ও মোঃ মোজাম্মেল হক (৩৮)।

বুধবার (২৩ এপ্রিল ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১১:৪০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, বুধবার রাতে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফুটওভার ব্রিজের নিচে ফেনসিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক কারবারি নূর আলম ও মোজাম্মেলকে ৯৪৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য বিশেষ করে গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিল এনবিআর

৯৪৭ বোতল ফেনসিডিল ও প্রাইভেট কারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

আপডেট সময় ০৩:০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫