ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার নিকট ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন Logo ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ জন বিদেশী সাংবাদিক Logo প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ Logo শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকেট’-এর যাত্রা শুরু Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা
বিগত পাঁচ বছরের তুলনায় খাদ্য মজুদ সর্বোচ্চ; ভারতের সঙ্গে বাণিজ্যে রাজনৈতিক প্রভাব নেই

দেশে খাদ্যের সংকট হওয়ার কোন আশঙ্কা নেই, বর্তমান খাদ্য মজুদ অত্যান্ত সন্তোষজনক – আলী ইমাম মজুমদার।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৫৬৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : দেশে খাদ্যের সংকট হওয়ার কোনো আশঙ্কা নেই,  বর্তমান খাদ্য মজুদ অত্যান্ত সন্তোষজনক, বিগত পাঁচ বছরের তুলনায় বর্তমান খাদ্য মজুদ সবচেয়ে বেশি আছে। রবিবার সচিবালয়ে দেশের খাদ্য মজুত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন,  গত ০১ জানুয়ারি/২০২৬ তারিখে   সরকারি খাদ্য গুদামে ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুত ছিলো । এর মধ্যে ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ টন চাল, ২ লাখ ৩৩ হাজার ২২৪ টন গম এবং ৯ লাখ ৭ হাজার ৪০৯ টন ধান।

তিনি আরও বলেন, আমাদের দেশে গমের চাহিদা বছরে ৭০ লাখ মেট্রিক টন। এর মধ্যে দেশে উৎপাদন হয়  ১০ লাখ মেট্রিক টন। বাকীটা আমাদের আমদানি করতে হয়। আর চালের সিংহভাগই লোকাল,  কিছু পরিমাণ ইমপোর্ট করা হয়েছে, আরও কিছু পরিমাণ ইমপোর্ট চ্যানেলের মধ্যে  আছে।
এবারে ইমপোর্টের পরিমাণটা কতো হতে পারে সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে খাদ্য উপদেষ্টা বলেন, ঠিক এ মুহূর্তে এটা বলা সম্ভব নয়,
আরও কয়েক মাস পরে বলতে পারবো। তবে এটা ঠিক  অন্যান্য বছরের তুলনায় ইমপোর্টের পরিমাণটা এবার  কম হবে আশা করছি।

এক প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্য সর্ম্পকের ক্ষেত্রে
রাজনৈতিক প্রভাব পড়বে না। দুই দেশের মধ্যে এখনো বাণিজ্য চলমান রয়েছে। ’
তিনি বলেন, ‘ভারত থেকে আমরা চাল আমদানি করি । তারাও এটা বিক্রি করেন।আমরা এটাকে রাজনৈতিকভাবে দেখি না। বাজারটা কিন্তু ক্রেতা ও বিক্রেতা উভয়ের প্রয়োজন হয়। আমরা এটাকে দেখি বাজার মেকানিজম হিসেবে। যেখানে আমরা কম পাই সেখান থেকে কিনি।
খাদ্য উপদেষ্টা বলেন, গত বছর নতুন সরকার গঠন এবং সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের দাম কিছুটা বেড়ে ছিলো। এ বছর সরকারের ভালো প্রস্তুতির কারণে চালের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। আশা করছি এ অবস্থা বজায় থাকবে।
আসন্ন নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের উত্তর তিনি বলেন,সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতিতে কোন ধরনের ঘাটতি নেই। নির্দিষ্ট সময়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসন সকল প্রস্তুতি গ্রহণ করছে।

জনপ্রিয় সংবাদ

সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

বিগত পাঁচ বছরের তুলনায় খাদ্য মজুদ সর্বোচ্চ; ভারতের সঙ্গে বাণিজ্যে রাজনৈতিক প্রভাব নেই

দেশে খাদ্যের সংকট হওয়ার কোন আশঙ্কা নেই, বর্তমান খাদ্য মজুদ অত্যান্ত সন্তোষজনক – আলী ইমাম মজুমদার।

আপডেট সময় ০৫:৫৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬