ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন Logo ৬ বছর পর তামিম হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি Logo হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম…স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo বাউফলে বিনামূল্যে অসহায় মানুষের চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন Logo বাংলাদেশি জাতীয়তাবাদ একটি বহুত্ববাদী ও বৈচিত্র্যময় রাজনীতির কথা বলে – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক Logo পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব Logo ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই: ডিএসসিসি প্রশাসক Logo ঢাকা শহরের হকার ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ডিএসসিসিতে আধুনিক হকার পুনর্বাসন কার্যক্রমের শুভ উদ্বোধন Logo পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ১২৫ জন।
জুলাই গণ-অভ্যুত্থানের সামনের সারির লড়াকু যোদ্ধাকে হারিয়ে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে—শোকবার্তায় মন্তব্য

শরিফ ওসমান হাদির মৃত্যুতে উপদেষ্টা শারমীন এস মুরশিদ এর শোক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৫৯২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ছাত্র-জনতার আন্দোলনে সামনের সারিতে থাকা যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

আজ এক শোক বার্তায় তিনি বলেন, ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হাদি(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। তিনি আরও বলেন, কিছু মানুষের মৃত্যু হয় না, কারণ তাদের আদর্শ,ত্যাগ, বিপ্লবী স্বপ্নগুলো ছড়িয়ে পরে প্রজন্ম থেকে প্রজন্মের হৃদয়ে।

শারমীন এস মুরশিদ বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির লড়াকু যোদ্ধা। তিনি ছিলেন লাখো মানুষের মনে জন্ম নেওয়া এক অনন্ত সাহসের মহাকাব্য, ত্যাগের সর্বোচ্চ অনুপ্রেরণা। তিনি ছিলেন সময়ের সক্রিয় ও সাহসী কণ্ঠস্বর। সমসাময়িক রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে তাঁর ভূমিকা অনেকের কাছেই অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিলো। তাঁর অকালপ্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত স্ত্রী ,পরিবার-পরিজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ১২ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে দুপুরে গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালের আইসিউতে নেওয়া হয়। পরবর্তীতে ১৫ ডিসেম্বর তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল।

ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, এই নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না ।

জনপ্রিয় সংবাদ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন

জুলাই গণ-অভ্যুত্থানের সামনের সারির লড়াকু যোদ্ধাকে হারিয়ে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে—শোকবার্তায় মন্তব্য

শরিফ ওসমান হাদির মৃত্যুতে উপদেষ্টা শারমীন এস মুরশিদ এর শোক

আপডেট সময় ০৬:০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫