ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন। Logo সংঘের সঙ্গী সৎ হইলে স্বর্গে বাস, অসৎ হইলে সর্বনাশ Logo বাউফলে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ভস্মিভূত Logo শেখ হাসিনা দেশে ফেরার আগেই দেয়ালের জঙ্গিবাদী গ্রাফিতি মুছে ফেলার ঘোষণা এম বি কানিজের Logo আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে Logo লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৫ বাংলাদেশি নাগরিক Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ
প্রতিষ্ঠানটি বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে, নতুন উদ্ভাবন জনগণের কাছে পৌঁছানোর জন্য প্রচারণা জোরদার করা হবে

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ-এর প্রধান কার্যালয়ে ‘বিসিএসআইআর-এর গবেষণা ও উদ্ভাবন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৫৪১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম তুলে ধরে ‘বিসিএসআইআর-এর গবেষণা ও উদ্ভাবন’ শীর্ষক এক কর্মশালা আজ বৃহস্পতিবার বিসিএসআইআর-এর ঢাকাস্থ প্রধান কার্যালয়ে সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

বিসিএসআইআর-এর কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই বিসিএসআইআর দেশের সর্ববৃহৎ পাবলিক রিসার্চ অর্গানাইজেশন হিসেবে বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং এ প্রতিষ্ঠানের অবদান প্রশংসনীয়।” তবে একই সাথে তিনি উল্লেখ করেন যে, প্রচারের অভাবে বিসিএসআইআর-এর গবেষণালব্ধ ফলাফল জনগণের কাছে কাংখিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। তিনি বলেন বিসিএসআইআর-এর অনেক উল্লেখযোগ্যে উদ্ভাবন আছে যেগুলি শুধুমাত্র প্রয়োজনীয় প্রচারণার অভাবে বিসিএসআইআর-এর চার দেয়ালের ভিতরেই রয়ে গেছে, জনগণের কাছে কখনও খবরের শিরোনাম হয়নি। এপ্রসঙ্গে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দুইটি ফোকাসড উদ্যোগ Research to Market এবং Innovate to Market এর বিষয় অবতারণা করেন।

সচিব আরো বলেন, একই ধারাবাহিকতায় দেশে প্রথমবারের মত আয়োজন করা হচ্ছে Innovate to Market যেটি আগামী এপ্রিল ২০২৬ এ অনুষ্ঠিত হবে। তিনি সাংবাদিক প্রতিনিধিদেরকে বিজ্ঞানীদের পক্ষ থেকে বিভিন্ন গবেষণা কার্যক্রম ও উদ্ভাবনীসমূহ প্রচার করার জন্য অনুরোধ জানান। তিনি সাংবাদিক প্রতিনিধিদেরকে অবহিত করেন যে ইতিমধ্যে তাঁর নির্দেশনায় বিসিএসআইআর এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সেবা প্রত্যাশীদের জন্য ও আমদানী-রপ্তানী কার্যক্রমকে গতিশীল করার জন্য তাদের বিশ্লেষণ সেবা কার্যক্রম সপ্তাহের সাত দিন খোলা রেখেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএসআইআর-এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ। গবেষণা কার্যক্রমে গতিশীলতা আনতে এবং বিজ্ঞানীদের জন্য একটিগবেষণাবান্ধব পরিবেশ অব্যাহত রাখতে সচিব মহোদয়ের আন্তরিক সহযোগিতা ও বিভিন্ন প্রচেষ্টার জন্য তিনি সাধুবাদ জানান।

বিসিএসআইআর-এর চেয়ারম্যান বিসিএসআইআর এর গবেষণা ও উদ্ভাবন সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। তিনি বিসিএসআইআর এর বিভিন্ন গবেষণাগার কর্তৃক উদ্ভাবিত ও ইজারাকৃত বিভিন্ন পণ্য সম্পর্কে সাংবাদিক প্রতিনিধিদেরকে অবহিত ধরেন এবং বিসিএসআইআর-এর গবেষণালব্ধ ফলাফল সম্পর্কে ব্যপকভাবে প্রচারের জন্য তাঁদেরকে আন্তরিকভাবে অনুরোধজানান।

এ সময় বিসিএসআইআর-এর পরিচালকবৃন্দ, গবেষণা সমন্বয়কারী ও বিভিন্ন পর্যায়ের বৈজ্ঞানিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন।

প্রতিষ্ঠানটি বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে, নতুন উদ্ভাবন জনগণের কাছে পৌঁছানোর জন্য প্রচারণা জোরদার করা হবে

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ-এর প্রধান কার্যালয়ে ‘বিসিএসআইআর-এর গবেষণা ও উদ্ভাবন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০২:১৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬