ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে শ্রমমন্ত্রীর নির্দেশনা Logo হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। Logo কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী Logo রাজশাহীর সিল্ক উন্নত করতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম  Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন ব্রাহ্মণপাড়ার মাসুদ রানা। Logo Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের Logo জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প Logo রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি
অল্প সময়েই জনবান্ধব কর্মকাণ্ডে মানুষের আস্থা অর্জন; নতুন কর্মস্থল বাহুবলে যাচ্ছেন তিনি

অল্প সময়েই মানুষের মন জয় করা ইউএনও উজ্জ্বল রায়, বদলির খবরে মধ্যনগরজুড়ে কৃতজ্ঞতার সুর।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৫:১০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৫৬৭ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ (সিলেট) : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের বদলির প্রজ্ঞাপন জারি হওয়ার পর উপজেলাজুড়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার দায়িত্বকালীন মানবিক কর্মকাণ্ড, জনবান্ধব আচরণ ও প্রশাসনিক দক্ষতার কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বর্তমানে মধ্যনগর উপজেলার দায়িত্বে থাকা ইউএনও উজ্জ্বল রায়কে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
জানা যায়, তিনি ২০২৪ সালের ১৯ নভেম্বর মধ্যনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনিক দক্ষতা, সততা ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে অল্প সময়ের মধ্যেই তিনি উপজেলার মানুষের আস্থা অর্জন করেন এবং একজন জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন।
উপজেলাবাসীর ভাষ্য অনুযায়ী, দায়িত্ব পালনকালে ইউএনও উজ্জ্বল রায় বিশেষ করে অসহায় ও হতদরিদ্র মানুষের বিষয়কে গুরুত্ব দিয়ে দেখতেন। কোনো দরিদ্র বা বিপদগ্রস্ত মানুষ তার কাছে সহায়তার আশায় গেলে তিনি মনোযোগ দিয়ে তাদের কথা শুনতেন এবং সম্ভব হলে প্রয়োজন অনুযায়ী সহায়তার ব্যবস্থা করতেন। অনেকেই জানান, প্রয়োজনের সময় কেউ তার কাছে গেলে তিনি কাউকে খালি হাতে ফিরিয়ে দিতে চাইতেন না; অন্তত সান্ত্বনা ও আশ্বাস দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন।
উপজেলাবাসীর মতে, উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তদারকি, প্রশাসনিক সেবা সহজীকরণ এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে তার সক্রিয় ভূমিকা ইতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি তার মানবিক দৃষ্টিভঙ্গি তাকে অল্প সময়ের মধ্যেই মধ্যনগরবাসীর কাছে একজন আস্থাভাজন কর্মকর্তা হিসেবে পরিচিত করে তোলে।
বদলির খবর প্রকাশের পর থেকেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার কর্মকাণ্ডের প্রশংসা করে মন্তব্য করছেন। কেউ কেউ লিখেছেন, “উজ্জ্বল রায়ের মতো একজন মানবিক ও জনবান্ধব ইউএনও মধ্যনগরবাসীর জন্য সত্যিই সৌভাগ্যের বিষয় ছিল। ভবিষ্যতে তার মতো কর্মকর্তা আবার আমাদের উপজেলায় পাব কি না, তা সময়ই বলে দেবে।”
সচেতন মহলের মতে, দায়িত্ব পালনের সময় তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করেছেন। এ কারণে তার বদলির খবরে অনেকেই কৃতজ্ঞতা ও শুভকামনা জানাচ্ছেন।
তবে প্রশাসনিক নিয়ম অনুযায়ী কর্মকর্তাদের বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবুও মধ্যনগরবাসীর অনেকেই মনে করছেন, দায়িত্বকালীন সময়ে ইউএনও উজ্জ্বল রায়ের মানবিক কর্মকাণ্ড ও আন্তরিক আচরণ দীর্ঘদিন ধরে মানুষের মনে স্মরণীয় হয়ে থাকবে।
জনপ্রিয় সংবাদ

সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে শ্রমমন্ত্রীর নির্দেশনা

অল্প সময়েই জনবান্ধব কর্মকাণ্ডে মানুষের আস্থা অর্জন; নতুন কর্মস্থল বাহুবলে যাচ্ছেন তিনি

অল্প সময়েই মানুষের মন জয় করা ইউএনও উজ্জ্বল রায়, বদলির খবরে মধ্যনগরজুড়ে কৃতজ্ঞতার সুর।

আপডেট সময় ০১:৪৫:১০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬