ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ Logo বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি করছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo উপকূল শুধু দুর্যোগের ক্ষেত্র নয়, অর্থনীতির বড় চালিকাশক্তি: জাতীয় উপকূল সম্মেলনে – হোসেন জিল্লুর রহমান Logo ভূমি জটিলতার মূল কারণ দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা: সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ Logo থাই রাষ্ট্রদূতের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের সনাক্ত করা হয়েছে: ডিএমপি Logo হর্নের মাধ্যমে শব্দদূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পুলিশ সার্জেন্টদের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান Logo ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ Logo নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ Logo বাংলাদেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জাতিসংঘ সংস্থাসমূহের সহযোগিতার আশ্বাস

নতুন সরকার শ্রমিকদের ন্যায্য দাবী পূরণে প্রতিজ্ঞাবদ্ধ– জনাব আসিফ মাহমুদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
  • ৬১০ বার পড়া হয়েছে

আজ (রবিবার) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উক্ত সাক্ষাৎকারে শ্রমিকদের সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকদের প্রশিক্ষণ, সময়োপযোগী শ্রম আইন প্রণয়ন, বিদ্যমান শ্রম আইনের সংস্কার, শিশু-শ্রম রোহিতকরণ, কর্মের সুপরিবেশ সৃষ্টিসহ শ্রম সংশ্লিষ্ট নানান বিষয়ে আলোচনা হয়। এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, শ্রম সংশ্লিষ্ট বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংস্কার করা হবে। আমাদের আইনের প্রয়োগের বাস্তবায়নে বেশি কাজ করতে হবে। কর্মের সুপরিবেশ সৃষ্টি নিশ্চিত করতে চাই। উপদেষ্টা আরো বলেন, রানা প্লাজা ট্রাজেডিতে হতাহতরা সঠিকভাবে ক্ষতিপূরণ পায়নি বলে অভিযোগ করেছে, এই অভিযোগ আমলে নিয়ে আমরা একটি কমিটি গঠন করেছি। আমরা হতাহতদের পুনর্বাসন নিয়েও কাজ করার চিন্তা করছি। জনাব আসিফ মাহমুদ বলেন,নতুন সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করবে, শ্রমিকদের সকল ন্যায্য দাবী আদায়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সকলে মিলে কাজ করে দেশের উৎকর্ষ সাধন করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। এ সময় আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) কান্ট্রি ডিরেক্টর তমো পৌটিইনেন( Mr. Tuomo Poutiainen) বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা বাংলাদেশ শ্রমিক, সরকার এবং মালিকপক্ষদের নিয়ে কাজ করছে। অইএলও শুধু শ্রম বিষয়ক ইস্যুতে কাজ করে না আইএলও শ্রমিকদের আইনি সহায়তা এবং প্রাতিষ্ঠানিক মান উন্নয়নেও কাজ করছে। আইএলও, বিচারিক কর্মকাণ্ডের মানোন্নয়ন এবং সকলের কর্মে প্রবেশের সুযোগ নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে বলে তিনি অবহিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

নতুন সরকার শ্রমিকদের ন্যায্য দাবী পূরণে প্রতিজ্ঞাবদ্ধ– জনাব আসিফ মাহমুদ

আপডেট সময় ১১:০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪