ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণআন্দোলন ছাড়া সরকার সংস্কার বাস্তবায়ন করবে না: নাহিদ ইসলাম Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের Logo সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে শ্রমমন্ত্রীর নির্দেশনা Logo হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। Logo কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী Logo রাজশাহীর সিল্ক উন্নত করতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম  Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন ব্রাহ্মণপাড়ার মাসুদ রানা। Logo Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের
অবৈধ মজুদ ও কালোবাজারি প্রতিরোধে নজরদারি জোরদার তেল পাম্প ও গুদামে সমন্বিত তল্লাশি

নাইক্ষ্যংছড়িতে অবৈধ জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার এবং অভিযান পরিচালনা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৫৩৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও কালোবাজারি প্রতিরোধ এবং সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধকল্পে বিশেষ নজরদারি জোরদার করেছে এবং নিয়মিতভাবে অভিযান পরিচালনা করেছে।

সম্প্রতি জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় তা প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিজিবি মহাপরিচালকের দিকনির্দেশনায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি), উপজেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে নাইক্ষ্যংছড়ি বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে বুধবার (০৮ এপ্রিল ২০২৬) সকালে বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় সংশ্লিষ্ট তেল পাম্প, বিভিন্ন দোকান, গুদামঘর ও সন্দেহভাজন স্থানে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল কবির বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও পাচার দেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। এ ধরনের অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, পাচার কিংবা কালোবাজারির সঙ্গে জড়িত কাউকেই কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। এছাড়া, সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেল সংক্রান্ত কোনো সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্পকে অবহিত করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। বিজিবি ইতোমধ্যে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত নজরদারি অব্যাহত থাকলে অবৈধ মজুদ ও কালোবাজারি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

জনপ্রিয় সংবাদ

গণআন্দোলন ছাড়া সরকার সংস্কার বাস্তবায়ন করবে না: নাহিদ ইসলাম

অবৈধ মজুদ ও কালোবাজারি প্রতিরোধে নজরদারি জোরদার তেল পাম্প ও গুদামে সমন্বিত তল্লাশি

নাইক্ষ্যংছড়িতে অবৈধ জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার এবং অভিযান পরিচালনা

আপডেট সময় ১০:২৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬